শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নিরাপদ সড়কের জন্য ৫ হাজার কোটির প্রকল্প পাস : সেতুমন্ত্রী

নিরাপদ সড়ক করাটাই বড় চ্যালেঞ্জ। নিরাপদ সড়কের জন্য একনেক থেকে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আমাদের আসলে রাস্তা, ফ্লাইওভার, ফোর লেন, সিক্স লেন, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল- সবকিছু হচ্ছে এরপরেও আমরা পুরোপুরি স্বস্তিবোধ করতে পারছিলাম না একটা কারণে৷ সেটা হচ্ছে শৃঙ্খলার অভাব৷ পরিবহন এবং সড়কে শৃঙ্খলার ঘাটতি। সে শৃঙ্খলার ঘাটতিই আমাদের চ্যালেঞ্জ।

কাদের বলেন, ঈদের সময় ব্যস্ততার মধ্যেও একনেকে পাঁচ হাজার কোটি টাকার প্রজেক্ট পাস হয়েছে। এর মধ্যে তিন হাজারের বেশি (কোটি) বিশ্বব্যাংকের আর এক হাজার ২০০ কোটি হচ্ছে আমাদের জিওবি থেকে। একনেকে পাস হয়েছে মানে কাজ শুরু হবে।

তিনি বলেন, নিরাপদ সড়ক করাটাই আমাদের একটা চ্যালেঞ্জ এবং সেটার জন্য এখন যখন ফান্ড পেয়েছি আমার মনে হয় এই নিরাপদ সড়কের স্বপ্ন এবার সত্যি হবে। আমরা চেষ্টা করলে দেশের সড়কগুলোকে নিরাপদ করতে পারব।

মন্ত্রী বলেন, পরিবহনও নিরাপদ করতে হবে। এখানে শুধু ফান্ডিং হলে হবে না আমাদের সবাইকে মনে-প্রাণে শৃঙ্খলাবোধের পরিচয় দিতে হবে, দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com