মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে খেলার স্বপ্ন তার

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে খেলছেন। এমন স্বপ্ন দেখেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করে হঠাৎ নায়ক হয়ে ওঠা ভ্যালেন্তিন কাস্তেয়ানোস। তবে জানান আর্জেন্টিনার হয়ে খেলাটা কঠিন। তাই ধাপে ধাপে এগোতে চান।

কদিন আগে ন্যু ক্যাম্প থেকে বার্সেলোনার সঙ্গে গোলশূণ্য ড্র করে ফিরেছিল কাস্তেয়ানোসরা। দিন পনেরোর মধ্যে ঘরের মাঠে আরেক জায়ান্ট রিয়ালকে একেবারে হারিয়েই দিল জিরোনা। কৃতিত্বটা এক কাস্তেয়ানোসের। তাই হৈচৈ পরে গেছে আর্জেন্টিনার মেনদোজাতে জন্ম নেয়া ২৪ বছর বয়সী এই স্টাইকারকে ঘিরে।

স্প্যানিশ সাংবাদিক জেরার্দো রোমেরো সাক্ষাৎকার নিয়েছেন তার। সেখানেই তিনি বলেছেন মেসির সাথে খেলার স্বপ্নের কথা, ‘মেসির সঙ্গে জাতীয় দলে খেলাটা স্বপ্নের। তবে আমি ধাপে ধাপে এগোতে চাই। জানি কতোটা কঠিন হবে, তবে এই স্বপ্ন কেউ কেড়ে নিতে পারবে না আমার। পরিশ্রম করে যাবো, দিনটির জন্য (জাতীয় দলে ডাক পাওয়া) নিজেকে প্রস্তত রাখবো।’

রিয়াল নয়, বার্সেলোনাকে পছন্দ তার, কারণ একটাই লিওনেল মেসি খেলতেন সেখানে। ‘আমার আদর্শ তিনি, তার খেলা সবসময়ই ভালো লাগে আমার’ রোমেরো বলছিলেন কাস্তেয়ানোস। বলেন, ‘জানিনা লিও আমার খেলা (রিয়ালের সঙ্গে) দেখেছেন কিনা। বিশ্বের সেরা খেলোয়াড় তিনি। আমরা আর্জেন্টাইনরা বিশ্বসেরাকে পেয়েছি। বিশ্বকাপে তার খেলা দেখে কেদেছি আমি।’

রোমেরোর প্রশ্ন এসে যায়, তাহলে মেসি বড় না ম্যারাডোনা? কাস্তোয়ানোস তুলনায় যেতে রাজি নন, ‘আপনি তাদের খেলা দেখুন, তুলনা করবেন না। এখন আমি মেসির খেলা দেখি। সে আমার আদর্শ।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com