শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ট্রাক-প্রাইভেট কারসহ স্টিলের ব্রিজ ভেঙে পড়ল নদীতে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে একটি লরি ট্রাক, প্রাইভেট কারসহ স্টিলের ব্রিজ ভেঙে নদীতে পড়েছে। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে পাঁচজন।

ত্রিশাল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ পাওয়ার গ্রিড অব কম্পানিতে নতুন করে সংযোজনের জন্য বিদ্যুতের ৮০ এমবিএ ট্রান্সফরমার ৪২ চাকার লরি দিয়ে ময়মনসিংহ নেওয়ার পথে বেইলি ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় লরির পাশে থাকা একটি যাত্রীবাহী প্রাইভেট কারও নদীতে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, ‘আমরা পৌনে ৬টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। এতে প্রাইভেট কারে থাকা চার যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, ৪২ চাকার ওভারলোড গাড়িটি যাওয়ায় সময় পুরাতন বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে দুই লেন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল মাহমুদ জানান, ময়মনসিংহে পাওয়ার গ্রিড অব কম্পানিতে নতুন করে ৮০ এমবিএ ট্রান্সফরমার সংযোজনের জন্য ঢাকা থেকে লরিযোগে নিয়ে আসা হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com