শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ফেলে যাওয়ার ৮ দিন পর ফিঙ্গার প্রিন্ট থেকে লাশের পরিচয় পেল পুলিশ

ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফেলে যাওয়া মরদেহটির পরিচয় পাওয়া গেছে। মরদেহটি মো. আসলাম নামের এক ব্যক্তির।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গত ১৮ এপ্রিল দুপুরে আহত অবস্থায় আসলাম নামের ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এক লোক। আহতের মৃত্যু নিশ্চিত হওয়ার পর সেখান থেকে কেটে পড়েন তিনি। এর আগে হাসপাতালে ওই লোক বলেছিলেন নিহতের নাম মাসুদ, তিনি গাবতলী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়।

শাহবাগ থানার এসআই শহিদুল ইসলাম জানান, নিহতের পরিচয় নির্ণয়ের জন্য শাহবাগ থানা পুলিশ গতকাল মঙ্গলবার সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট নেয়। এতে ওই লাশটির পরিচয় পাওয়া যায়। লাশটি মো. আসলাম নামের এক ব্যক্তির। তিনি ফরিদপুর সদরপুরের কালাম মিয়ার ছেলে। আজ বুধবার তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

শহিদুল ইসলাম বলেন, ‘কিভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com