বুধবার, ১০ Jun ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন শাদাব ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব দিতে গিয়েই খেই হারিয়ে ফেলেছেন। তবে তাকে দলে টিকে থাকতে হলে বোলিংয়ে উন্নতির বিকল্প দেখছেন না আফ্রিদি।
শহিদ আফ্রিদি মনে করেন, ‘শাদাব খান মিডল ওভারগুলোতে দারুণ পারফর্ম করে থাকে। কিন্তু বাঁহাতিদের বেলায় সে অনেক ভুগছে। তার বোলিংয়ে মনোযোগ দেয়া এখন সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটাই তার সামর্থ্য।
তিনি মনে করেন, ব্যাটার হিসেবে তার পিছিয়ে থাকা উচিত। মনে রাখতে হবে শাদাব খান দলে জায়গা পেয়েছেন বোলার হিসেবে। দিনশেষে শাদাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বোলিংয়ে উন্নতি করে দলে জায়গা ধরে রাখা।’
পাকিস্তান অধিনায়ক বাবর আজম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে শাদাবের সমালোচনা করেছেন।
বাবর বলেন, ‘ফেলে দেওয়া ক্যাচ আমাদের সমস্যায় ফেলে দেয়। ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারত। কিন্তু চাপম্যান ম্যাচ হারিয়ে দিয়ে যায়। এটা বড় ভুল। শাদাব অতীতে অনেক ভালো পারফরম্যান্স করেছে। যদি একটি সিরিজে তাঁর পারফরম্যান্স ভালো না হয়, তাহলে তাতে বিশেষ কিছু পরিবর্তন হয় না। আমরা তাকে সমর্থন করছি। ও খুব তাড়াতাড়ি ভালো পারফর্ম করবে বলে আশা করছি।’