মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মঞ্চে ওঠার আগে পোশাকের কারণে নাজেহাল জাহ্নবী

নিজেকে প্রমাণ করতে কোনো কিছুরই যেন কমতি রাখছেন না জাহ্নবী। মা শ্রীদেবী নয়, নিজের দক্ষতায় জায়গা করে নিয়েছেন বলিপাড়ায়। তিনি নিজেই এখন নিজের তুলনা।

তবে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চে ওঠার আগেই পোশাকের কারণে ব্যাপক নাজেহাল অবস্থার সম্মুখীন হয়েছেন জাহ্নবী। মুম্বাইতে অনুষ্ঠিত এক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটার আগে এই বিপদে পড়েন তিনি।

মঞ্চে উঠে পারফর্ম করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই নায়িকার পছন্দের গাউনের চেন হঠাৎ কেটে যায়। পরে নতুন করে সেলাই করার পর আবারও একই ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে সেই পোশাক-বিভ্রাটের নিজেই জানিয়েছেন জাহ্নবী। ওই ছবিতে দেখা যায়, গাঢ় বেগনি রঙের এক গাউন নিয়ে ব্যাপক নাজেহাল জাহ্নবী এবং তার সজ্জাশিল্পী। কিছুতেই যেন অভিনেত্রীর পোশাকের চেন আটকানো যাচ্ছিলো না।

ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, যদি রেড কার্পেটে হাঁটার ৫ মিনিট আগে এবং স্টেজে পারফর্ম করতে ওঠার ১২ মিনিট আগে তোমার গাউনের চেন কেটে যায়! তাহলে ভাবো, সেই অবস্থা আর কী!

অভিনেত্রীর শেয়ার করা ছবির থেকে একটিতে দেখা যায়, এক জন দর্জি বসে জাহ্নবীর পোশাক সেলাই করছেন পিছন থেকে। আর একটি ছবিতে দেখা যায় তিনি জরি দেওয়া অন্য এক পোশাক পরে সিঁড়িতে বসে হাসছেন। অবশেষে সেই পোশাক পরে মঞ্চে পারফর্ম করতে ওঠেন জাহ্নবী।

সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com