বুধবার, ১০ Jun ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইসিবি ছাড়ছেন স্ট্রস

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক এন্ড্রু স্ট্রস। আগামী মাসেই বোর্ডের বার্ষিক সাধারণ সভায় পদত্যাগ করবেন তিনি। ইসিবির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পরিচালক হিসাবে কাজ করেন স্ট্রস। আবার ২০২২ সালের ফেব্রুযারি থেকে মে পর্যন্ত ইংল্যান্ড পুরুষ ক্রিকেটের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্বে ছিলেন তিনি। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার এবং পারফরমেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন স্ট্রস। পাশাপাশি অন্যান্য দায়িত্ব বেড়ে যাওয়ায় ইসিবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইসিবির দায়িত্ব থেকে সরে যাবার বিষয়ে স্ট্রস বলেন, ‘ইসিবির সাথে সময়টা খুব উপভোগ করেছি এবং ইংল্যান্ড দলের সাফল্যে অবদান রাখতে পেরে গর্বিত। এই সংগঠনের বাইরে দায়িত্ব বেড়ে যাবার কারনে আমি বর্তমান এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com