মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

একটি নম্বর দিয়ে ৪ ফোনে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ!

একটি ফোন নম্বর দিয়ে চারটি ফোনে হোয়াটসঅ্যাপ লগইন করা যাবে। অর্থাৎ যে নম্বরটি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, সেই একই নম্বর ব্যবহার করে আপনি এখন আরও একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ লিংক করতে পারবেন।

মেটার প্রধান মার্ক জাকারবার্গ এই ফিচার সম্পর্কে ফেসবুকে জানিয়েছেন।

মেটা সম্প্রতি একটি নতুন আপডেট রিলিজ করেছে। এই আপডেটে ব্যবহারকারীরা চারটি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন। এতদিন একই নম্বর দিয়ে একটি ফোন ও একটি কম্পিউটারে লগইন করা যেত।

এই মাল্টি-ডিভাইস ফিচার নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। এবার এই ফিচার বিশ্বের সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

কীভাবে কাজ করবে এই ফিচার?

একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যে চারটি ডিভাইস সংযুক্ত করা যাবে, তার প্রতিটিই স্বতন্ত্র ভাবে কাজ করবে। প্রাইমারি ডিভাইস তথা যেফোন বা ল্যাপটপ থেকে আপনি অন্যান্য ডিভাইসগুলোতে হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস নেবেন, তাতে নেটওয়ার্ক অ্যাক্সেস না থাকলেও তিনি মেসেজ পাবেন।

এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে। তা হল, প্রাইমারি ডিভাইসটি যদি দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় থাকে, তাহলে স্বয়ংক্রিয় ভাবে প্রতিটা ডিভাইস থেকে এক এক করে হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যাবে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com