বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মুখোমুখি তারিন-ঈশিতা!

প্রথমবারের মত একই মঞ্চে মুখোমুখি হবেন নন্দিত দুই অভিনেত্রী তারিন ও ঈশিতা।প্রতিযোগিতামূলক সেলিব্রেটি শো ‘আমি কথা বলতে চাই’-এর নতুন পর্বের অতিথি হিসেবে দেখা যাবে তাদেরকে। মুখোমুখি হওয়ার এই উপলক্ষটি তৈরি করে দিলেন নির্মাতা-সঞ্চালক আনজাম মাসুদ।

গত তিন ঈদে প্রচারিত ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানের একেক পর্বে অংশ নিয়েছিলেন ১৪ জন উপস্থাপক, ১৪ জন সংগীতশিল্পী এবং ১৪ জন অভিনয়শিল্পী। এবারের পর্বে দুজন অতিথি কেন- এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘অনুষ্ঠানটি এখন থেকে পাক্ষিকভাবে নিয়মিত দেখা যাবে। তাই অতিথি সংকট হতে পারে ভেবেই এমনটি করা হয়েছে। তবে বৈচিত্র্যের বিচারে কোনও ঘাটতি থাকছে না। যেমন এবারই প্রথম কোনও টিভি শোতে মুখোমুখি বসলেন তারিন-ঈশিতা। এভাবে প্রতি পর্বেই আমরা বিশেষ চমক রাখার চেষ্টা করবো।’

তারিন ও ঈশিতার অজানা অনেক কথার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক তথ্যভিত্তিক সমসাময়িক নাট্যাংশ থাকছে এই আয়োজনে। অংশ নিয়েছেন কুইজেও। সমানে সমান এই দুই অভিনেত্রীর কে বিজয়ী হয়েছেন, সেটি দেখা যাবে অনুষ্ঠানের শেষে।

লিটন খন্দকারের রচনায় চারটি নাট্যাংশে অভিনয় করেছেন তমাল মাহবুব, সৈয়দ আল মামুন, আশরাফ কবির, লিটন খন্দকার, ফাহমি, রাশেদ শিকদার এবং নূর এ কাঞ্চন।

আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় ‘আমি কথা বলতে চাই’ প্রচার হবে পহেলা মে রাত সাড়ে দশটায় এটিএন বাংলায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com