শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

গোপালগঞ্জে শপথ নিয়েছেন ৬ ইউনিয়নের চেয়ারম্যান

গোপালগঞ্জ সদর উপজেলার নব-নির্বাচিত ৬ টি ইউনিয়নের চেয়ারম্যানগন শপথ গ্রহন করেছেন।

শপথ নেয়া চেয়ারম্যানগন হলেনঃ লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর হোসেন কালু, হরিদাশপুর ইউনিয়নের ইলিয়াস হোসেন, দূর্গাপুর ইউনিয়নের নাজিব আহম্মেদ, রঘনাথপুর ইউনিয়নের শেখ মঞ্জুর, বোড়াশী ইউনিয়নে লিমন আহমেদ এবং গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসীন উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর, হরিদাশপুর, দূর্গাপুর, রঘুনাথপুর, বোড়াশী এবং গোবরা ইউনিয়নের নির্বাচন পৌরসভার সীমানা নির্ধারন নিয়ে জটিলতার কারনে গত ২০ মার্চ ’২০২৩ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com