মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আজ খার্তুম ছাড়তে পারেন বাংলাদেশিরা

সংঘাতময় সুদান থেকে দেশে ফিরতে ইচ্ছুক ৭০০ বাংলাদেশিকে আজ মঙ্গলবার খার্তুমের উপকণ্ঠ থেকে বাসে করে ৮৫০ কিলোমিটার দূরে পোর্টসুদানে নেওয়া হবে। সেখান থেকে সৌদি জাহাজে তাদের জেদ্দায় পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

গত রোববার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুদান থেকে বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে এক বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এতথ্য জানান।

তিনি আরও বলেন, জেদ্দায় পৌঁছানোর পর বাংলাদেশিদের সাধারণ ফ্লাইটে ফেরত আনা হবে। যদি প্রয়োজন হয় চার্টার্ড ফ্লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। এজন্য বাংলাদেশ বিমান এবং বিমান বাহিনী প্রস্তুত আছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশ্বস্ত করছেন, সংঘাতের মধ্যেও যতদূর সম্ভব নিরাপত্তা নিশ্চিত করেই আফ্রিকার ওই দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে।

সুদানে দেড় হাজারের মতো বাংলাদেশি রয়েছে। পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটায় বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সৌদি আরব বাংলাদেশিদের ফেরত আনার জন্য জাহাজ দিচ্ছে এবং জেদ্দায় বাংলাদেশিদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

গত ১৫ এপ্রিলে সুদানে সশস্ত্র বাহিনী এসএএফ ও আধাসামরিক বাহিনী আরএসএফের লড়াই শুরুর পর কয়েকশ মানুষ নিহত হয়েছে। এ লড়াইয়ে রাজধানী খার্তুম ও আশপাশের আবাসিক এলাকাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com