মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন নাপোলি কোচ

শিরোপা খরা কাটানোর সুযোগ এসেছিল ৩৩ বছর পর। রবিবার নেপলসবাসি উৎসবের সব উপলক্ষ্য প্রস্তুত করেই রেখেছিল। কিন্তু সবকিছুতে জল ঢেলে দেয় নাপোলি। সালেরনিতানার বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করে তারা। তাতে তিন দশক পর শিরোপা জয়ের অপেক্ষাটা আরও বেড়েছে সমর্থকদের। আর তাই তাদের কাছে ক্ষমা চেয়েছেন দলটির কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি।

৩৩ বছর পর শিরোপা জয় উদযাপনের জন্য সালেরনিতানারের বিপক্ষে ম্যাচে দর্শকের ঢল নেমেছিল। কিন্তু ম্যাচটি ড্র হওয়ায় সবাইকে হতাশ হতে হয়। হতাশা গোপন করেননি নাপোলির কোচও।

ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে লুসিয়ানো স্পাল্লেত্তি বলেছেন, ‘এই অসাধারণ সমর্থকদের আনন্দ না দিতে পেরে আমরা খুবই দুঃখিত। আমরা তাদের স্বপ্নকে প্রতিনিধিত্ব করি এবং আমরাই ভক্তদের স্বপ্নকে বাস্তবে রূপ দিই। তাদের শিরোপা জয়ের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই অতিরিক্ত গোলটি করতে হতো।’

তিনি যোগ করেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে উদযাপনটি কেবলই বিলম্বিত হয়েছে। পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি। এটি আপাতত ভেস্তে গেছে। উদযাপনটা পিছিয়ে গেছে মাত্র। কারণ আমি নিশ্চিত যে আমরা ২ পয়েন্ট পাব।’

ঘরের মাঠে টপারদের হয়ে গোল করেন ম্যাথিয়াস অলিভেরা। ম্যাচের ৬২ মিনিটে তিনি দলকে লিড এনে দেন। সেটা ধরে রেখে আশির ঘরে পা রেখেছিল তারা। কিন্তু ৮৪ মিনিটে বাউলে দিয়ার গোলে নাপোলিকে আটকে দেয় সালেরনিতানার। ফলে সিরি’আর ম্যাচটিতেতে সালেরনিতানার বিপক্ষে ১-১ গোলে ড্র করে নাপোলি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com