মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণব্যয় প্রায় ৭০০ কোটি

শিগগিরই শুরু হতে যাচ্ছে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ। আগামী দুই বছরের মধ্যে ৭০০ কোটি টাকার কিছু কম খরচে স্টেডিয়ামটি নির্মিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

২০১৯ সালে ঢাকার পূর্বাচলে একটি নতুন স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেয় বিসিবি। কিন্তু করোনার প্রকোপসহ নানা কারণে কিছুটা বিলম্বে শুরু হয় এর কার্যক্রম। গত বছর জুলাইয়ে কাজ শুরুর ঘোষণা দিলেও ফের ঝুলে পড়ে তা। আগামী দুই বছরের মধ্যে প্রায় ৭০০ কোটি টাকায় স্টেডিয়ামটি নির্মাণ হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হতে যাওয়া স্টেডিয়ামে আগামী বছরের ক্রিকেট মৌসুমে ঘরোয়া ক্রিকেট খেলা আয়োজনেও আশাবাদী গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, ‘আউটডোর ও অনুশীলন মাঠ হবে। এখন যদি উইকেট তৈরি করতে পারি, তাহলে আগামী বছরের ক্রিকেট মৌসুমে ক্রিকেট খেলা সম্ভব হবে। উইকেট আর আউটফিল্ড তৈরি হয়ে গেলে বাকি কাজগুলো খেলা চালিয়েও করা সম্ভব হবে।’

অত্যাধুনিক একাডেমি, জিম, সুইমিংপুল, ইনডোর, আউটডোর এবং অতিথি দলের ব্যাপারটি মাথায় রেখে হোটেলও করার পরিকল্পনা করেছে বিসিবি। বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণে স্বাভাবিকভাবে খরচও বেশি হওয়ার কথা।

নির্মাণব্যয় নিয়ে মাহবুব উল আনাম বলেছেন, ‘একটা স্টেডিয়াম করতে অনেক ধরনের কস্টিং থাকে, ভারতের মোতেরা (আহমেদাবাদে) স্টেডিয়াম নির্মাণে ভারতীয় রুপিতে ৭০০ বা ৮০০ কোটি খরচ হয়েছিল। ওটাকে যদি একটা মানদণ্ড ধরা হয়, সেটির তুলনায় কিছুটা কম হবে। সেটা ১ লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম। (শেখ হাসিনা স্টেডিয়ামের ব্যয়) ৫০০ কোটি কি না তা বলা কঠিন, এখানে শুধু মাঠ নয়, একাডেমি ভবন হচ্ছে, বিসিবির একটা নিজস্ব ভবন হচ্ছে।’

বিসিবির আরেক পরিচালক জানিয়েছেন, শুরুতে নির্মাণ ব্যয় ৫০০-৬০০ কোটি টাকা ধরলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ৭০০ কোটি পেরিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com