বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
‘এতোদিন পর মনে হচ্ছে সত্যিকারের ভালোবাসা পাচ্ছি, এদেশের মানুষজন যে আমাকে ভালোবাসে। আমার সিনেমা মানুষজন দেখছে; আমাকে সেটা জানাচ্ছে। ভালো লাগা, ভালোবাসায় আমি ভেসে যাচ্ছি…’
এবারের ঈদে মুক্তি পেয়েছে আব্দুন নুর সজল অভিনীত ও নাদের চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘জ্বীন।’ ইতোমধ্যেই সিনেমাটি আলোচনা তৈরি করতে সক্ষম হয়েছে। এরই প্রেক্ষিতে সজল কালের কণ্ঠের সাথে আলাপকালে নিজের প্রাপ্ত অভিজ্ঞতা শেয়ার করলেন।