বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ অস্বীকার জেলেনস্কির

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এবারই সবচেয়ে নাটকীয় অবস্থার মুখোমুখি বিশ্ব।

ক্রেমলিনে ড্রোন হামলা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে।

তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দেশ মস্কো বা তার প্রেসিডেন্টকে আক্রমণ করেনি বলে জানান তিনি।

বর্তমানে ফিনল্যান্ডে সফররত জেলেনস্কি বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করি। আমরা আমাদের গ্রাম ও শহরগুলোকে রক্ষা করি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাইখাইলো পোদোলিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “কথিত ওই ঘটনার সঙ্গে কিয়েভের কোন সম্পর্ক নেই।“

মঙ্গলবার রাতে প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে রাশিয়া। রাশিয়ার বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, হামলার ঘটনার সময় প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনে ছিলেন না এবং এ হামলায় ক্রেমলিনের কোন ক্ষয়ক্ষতিও হয়নি।

রাশিয়ার দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যেই ইউক্রেন এই হামলা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com