বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জুনে আসছে অধরার নতুন সিনেমা

পরিচালক সৈকত নাসিরের সিনেমা ‘বর্ডার’ নিয়ে জল কম ঘোলা হয়নি। সেন্সর বোর্ডের আপত্তির পর বেশ কিছু সংশোধনীসহ সিনেমাটির নামও পরিবর্তন করা হয়। রাখা হয় ‘সুলতানপুর’। গত বছরের শেষের দিকে আনকাট সেন্সর পায় ছবিটি। এবার মুক্তির পালা।

জানা গেছে, আগামী ২ জুন মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক সৈকত নাসির নিজেই। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আগামী ২ জুন সুলতানপুর ছবির রিলিজ’।

বেশ আগেই শুটিং শেষ হওয়া সিনেমাটির কাহিনি লিখেছেন সৈকত নাসির ও আসাদ জামান। চিত্রনাট্যও করেছেন আসাদ জামান। সিনেমাটি প্রযোজনা করেছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।

সুলতানপুর সিনেমার গল্প বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষের জীবনযাপন এবং সীমান্তের বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ে। এতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, রাশেদ মামুন অপু, সাঞ্জু জন, রুমান রুনি, সুমন ফারুক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com