বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিনেপ্লেক্সে প্রতিদিন ১৯ শো, সুপারহিটের পথে ‘জ্বীন’

ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে মাল্টিপ্লেক্সে এগিয়ে রয়েছে আব্দুন নূর সজল অভিনীত ‘জ্বীন’ সিনেমাটি। জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রতিদিন ১৯টি শো চলছে সিনেমাটির। শুধু তাই নয়, দর্শক সমাগমও হচ্ছে বেশ। হিটের পথেই হাঁটছে সিনেমাটি।

প্রথম সপ্তাহে দেশজুড়েই ব্যাপক সাড়া ফেলে ‘জ্বীন’। হাউজফুল শো সেইসাথে দর্শক আগ্রহে বাড়ানো হয় বাড়তি শো। দ্বিতীয় সপ্তাহে এসেও থেমে নেই সিনেমাটি। হাউজফুল শিশু ও নারী দর্শকের উপস্থিতিতে প্রাণ ফিরিয়ে এনেছে ‘জ্বীন’।

জাজ মাল্টিমিডিয়ার বরাতে সজল জানান, সিনেমাটি সুপারহিট! তিনি বলেন, জাজ বলছে ‘জ্বীন’ সুপারহিট। তাছাড়া আমি বিভিন্ন সময় হল ভিজিটে গিয়েছি, দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া পেয়েছি। এটা আমার জন্য অনেক বেশি ভালো লাগার।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দাবি, ‘জ্বীন’ যে পরিমাণ দর্শকের সাড়া পাচ্ছে সেটা অব্যাহত থাকলে বড় সাফল্যের মুখ দেখবে সিনেমাটি। দর্শক ছবিটি দেখে মুগ্ধ হচ্ছেন৷ তারাই এর প্রচারণা করছেন। বিষয়টিকেই সিনেমাটির জন্য আশীর্বাদ মনে করছেন সজল। তিনি বলেন, ‘আমরা নিকট অতীতে দেখেছি কোনো সিনেমার প্রচারে স্বয়ং দর্শক যখন অংশ নেন তখন সেটা খুব ভালো ফল বয়ে আনে৷ আমি অভিভূত দর্শকের সাড়ায়৷ এখনো ঝাঁকে ঝাঁকে দর্শক সিনেমাটি দেখছেন এবং তারা সোশ্যাল মিডিয়ায় তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। অন্যদের হলে গিয়ে ‘জ্বীন’ দেখার আমন্ত্রণ জানাচ্ছেন৷ এটা খুবই ইতিবাচক এবং জরুরি আমাদের ইন্ডাস্ট্রির জন্য।’

সজল আরও বলেন, ‘এখনো একটা বড় অংশ সিনেমা দেখার বাকি। যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন৷ এবার লম্বা ছুটি থাকায় তাদের ফিরতে দেরি হচ্ছে৷ আমার মনে হয় তারা শহরে এলে আরও দর্শক পাবো আমরা।’

সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মত জুটি বেঁধেছেন সজল ও পূজা চেরি। ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com