বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টেলিভিশন নয়, নাটক হচ্ছে অনলাইন নির্ভর

দেশের প্রেক্ষাগৃহে দর্শক নেই অনেক আগে থেকেই। মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন ও মানহীন নাটকে বিবর্ণ টেলিভিশন চ্যানেলগুলোও। সব শ্রেণির জন্য মঞ্চও অনুকূলে নয়। বিনোদন-সংস্কৃতির এই জরাজীর্ণ সময়ে অনেকটা আশীর্বাদ হয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম। ভিন্ন ধারার গল্প ও নির্মাণশৈলীতে বিনোদনের নতুন এই মাধ্যমটি গ্রহণযোগ্য হয়ে উঠেছে সবার কাছে।

অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজক থেকে শুরু করে দর্শকদের নজর এখন ওটিটির দিকে। বিনোদনের নতুন মাত্রা যুক্ত করছে এসব প্ল্যাটফর্মে। টেলিভিশন নাটক ছাপিয়ে ওটিটিনির্ভর হয়ে পড়েছে এই সময়ের বিনোদন। দর্শক এখন টেলিভিশনের সামনে না বসে স্বস্তি খুঁজে পান ওটিটির কনটেন্টে। সব কিছু মিলে সময় এখন ওটিটির। তাই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশেও আত্মপ্রকাশ ঘটেছে কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্মের। নিয়মিত কনটেন্ট অবমুক্তর মাধ্যমে সাড়া ফেলছে প্ল্যাটফর্মগুলো। টেলিভিশন নাটক যেখানে ধরাশায়ী সেখানে রীতিমতো হইচই ফেলে দিচ্ছে ওটিটির কনটেন্টগুলো। বছর জুড়ে ছোটপর্দার নাটক-টেলিফেল্মের চেয়ে ওটিটিতে প্রচারিত কনটেন্টগুলোই বেশি আলোচিত হয়। এবারের ঈদে কয়েকশ টিভি নাটক প্রচার হলেও প্রশংসার তালিকা প্রায় শূন্য। সপ্তাহ জুড়ে অনুষ্ঠানের নানা পসরা নিয়ে বসলে জমে ওঠেনি টিভি আয়োজন। ভিউয়ের দৌড়ে এগিয়ে থাকলেও মান নিয়ে রয়েছে অভিযোগ। অন্যদিকে কম কনটেন্টে ঈদে দর্শক মাতিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম।

ঈদের আগের দিন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলার জনরার সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। গত বছর মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ সিরিজের একটি ছোট চরিত্র এবার প্রধান চরিত্র হয়ে এসেছে।

প্রচারের পর থেকেই আলোচনায় ওয়েব সিরিজটি। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সেই সঙ্গে আছেন রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ার, ফরহাদ লিমন, আবদুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ অনেকে। আইস্ক্রিন প্ল্যাটফর্ম প্রচার করে তিনটি নতুন সিনেমা। মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছাড়াও এই প্ল্যাটফর্মে দর্শক দেখতে পেয়েছেন ‘পায়ের ছাপ’ ও ‘মায়া- দ্য লস্ট মাদার’ নামের আরও দুটি সিনেমা।

এছাড়াও এই প্ল্যাটফর্মে আছে ঈদের জন্য নির্মিত হাল সময়ের তারকা নির্মাতা ভিকি জাহেদের নাটক ‘শব্দপ্রেম’। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও ফারিণ। বঙ্গ প্ল্যাটফর্মের আলোচিত কন্টেন্ট ‘হোটেল রিল্যাক্স’। ঈদের পরদিন মুক্তি পেয়েছে।

বলা হচ্ছে, কাজল আরেফিন অমি পরিচালিত এই ওয়েব সিরিজটি বঙ্গের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। এটি এখন তুমুল আলোচনায়। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ।

এছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা। প্রায় বছরখানেক ঈদে নাটকে অভিনয় করলেও এবারের ঈদে পূর্ণিমা এসেছেন এই ওয়েব সিরিজ নিয়ে।

এজন্য সিরিজটি নিয়ে দর্শকেরও আগ্রহ একটু বেশি। এতে ডিবি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন পূর্নিমা। এটি তার ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ। দেশীয় প্ল্যাটফর্ম বিনজে এই ঈদে স্ট্রিমিং হয়েছে নতুন ছবি ‘মেইড ইন চিটাগং’। ইমরাউল রাফাত পরিচালিত এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’ ঈদে বায়োস্কোপে মুক্তি পেয়েছে।

এ সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, সাদিয়া নাবিলা। এর আগে হলে মুক্তি পেয়েছিল এ সিনেমা। ১৯ এপ্রিল রাতে হইচইয়ে মুক্তি পেয়েছে ‘মহানগর-২’। মুক্তির পর থেকেই আলোচনায় এটি।

এতে ওসি হারুন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এ ছাড়া এবারের সিজনে আরও আছেন ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি। আগের সিরিজের অভিনেতাদের মধ্যে আছেন শ্যামল মাওলা। ঈদে দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাবিলা নূরসহ আরও অনেকে। আরিয়ান মূলত বাস্তবের গল্প সুন্দর করে বলেন। মিষ্টি প্রেমের গল্পেও তার জুড়ি নেই। শহরে অনেক রোদও সে ধারার ফিল্ম।

ঈদ উপলক্ষে তবে ঈদের অনেক আগেই মুক্তি পেয়েছে বিঞ্জের ওয়েব ফিল্ম ‘কুহেলিকা’। নির্মাতা সামিউর রহমানের প্রথম ওয়েব ফিল্ম কুহেলিকা। অভিনয়ে ছিলেন শাফায়েত মনসুর রানা, নাজিয়া হক অর্ষা, সাফা কবির, ইয়াশ রোহান, আবু হুরায়রা তানভীর ও শরীফ সিরাজ।

বর্তমান সময়ের মানুষের সম্পর্ক, সমস্যা, উচ্চাকাক্সক্ষার বিষয়গুলো উঠে এসেছে সিনেমার গল্পে। ক্রাইম থ্রিলার ঘরানার ফিল্মটি স্ট্রিম শুরু হওয়ার পর থেকেই দর্শকের মনোযোগ পেয়েছে। গল্পে একটা টেনশন ছিল, যা দর্শককে পুরোটা সময় ধরে রেখেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com