মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাজার মুকুট উঠলো চার্লস তৃতীয়ের মাথায়

রাজকীয় ও জমকালো আয়োজনের মাধ্যমে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে মুকুট উঠলো চার্লস তৃতীয়ের মাথায়। শনিবার তার মাথায় রাজমুকুট পরিয়ে দেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।

এর আগে, রাজমুকুটে সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী অর্ব পরিয়ে দেন আর্মাঘের আর্চবিশপ। এছাড়া রাজার হাতে স্বর্ণখচিত তরবারি তুলে দেন আর্চবিশপ ক্যান্টারবারি।

এসময় নতুন রাজাকে ক্যান্টারবেরির আর্চবিশপ বলেন, বিচার করতে, অন্যায়ের বৃদ্ধি বন্ধ করতে, ঈশ্বরের পবিত্র গির্জা এবং সকল শুভাকাঙ্খী মানুষকে রক্ষা করতে’ এই তরবারি ব্যবহার করতে বলেন।

গ্রিনিচ মান অনুযায়ী শনিবার সকাল ৯টা ২০ মিনিটে শোভাযাত্রা নিয়ে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আসেন রাজা চার্লস এবং রানি ক্যামেলিয়া। সকাল ১০টা থেকে শুরু হয় রাজার অভিষেক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে হাজির ছিলেন দুই হাজারের বেশি অতিথি ও রাজপরিষদ। ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি তার ভাষণের মধ্য দিয়ে রাজার অভিষেক অনুষ্ঠান শুরু করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com