বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নীরবতা ভাঙলেন পরীমনি

চলচ্চিত্রের চেয়ে চলচ্চিত্রের বাইরের নানা কর্মকান্ডে বরাবরই আলোচিত পরীমনি। তারই ধারাবাহিকতায় আবারও খবরে এলেন তিনি। তবে এবার পুরনো প্রসঙ্গে পরীর নতুন মন্তব্য নিয়ে। গত বছর ঢালিউড তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু পরে আবার সব কিছু ঠিক হয়ে যায়। ওই ঘটনায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে

জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেন পরীমনি। পরে অবশ্য এ প্রসঙ্গে মিম বলেছিলেন এত ঝামেলার পর তিনি আর শরিফুলের সঙ্গে কাজই করতে চান না। তবে রাজ ও মিমের এই জুটিকে সুন্দরভাবে

গ্রহণ করে নিয়েছিল দর্শকরা। তাদের অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা প্রশংসিতও হয়েছিল। দর্শকের অনেকের মত, পরীমনির জন্যই ভেঙে গেল রাজ-মিমের জনপ্রিয় জুটি।

এতদিন বিষয়টি নিয়ে কেউ কথা না বললেও এবার নীরবতা ভাঙলেন পরী। স্বামীকে নিয়ে একটি টকশোতে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। সেখানে প্রশ্ন করা হয়, তার জন্যই কি রাজ ও মিমের জুটি ভেঙেছে? পরীমনি স্পষ্টভাবে বলেন, এগুলো সম্পূর্ণ বাজে কথা। মিম হঠাৎ করে একদিন বলে দিল, সে আর কাজ করবে না শরিফুলের সঙ্গে। সেটা তো কোনো সমাধান নয়। তার কথায়, ‘এমন গায়ে পড়া মানুষ আমার মোটে পছন্দ নয়।’ নায়িকা আরও জানান, মিম যত না শরিফুলের ঘনিষ্ঠ ছিলেন তার চেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন তার। পরীমনি চান তারা আবারও একসঙ্গে কাজ করুন। কারণ পর্দার সামনে তাদের জুটি পরীমনির ভীষণ প্রিয়। এই কথোপকথন চলাকালীন শরিফুল অবশ্য পুরো চুপ ছিলেন।

এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয় পরীর। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন এই নায়িকা। তবে ২০১৫ সলে রানা পস্নাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও সিনেমাটি আজও আলোর মুখ দেখেনি। কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমনি অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন।

পরীমনি বিভিন্ন পুরস্কার সম্মাননার পাশাপাশি তিনি ২০২০ সালে ফোর্বস এশিয়ার ১০০ জন সেলিব্রিটির তালিকায়ও অন্তর্ভুক্ত ছিলেন। ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরী। কয়েক মাস পর ২০২২ সালের ১০ জানুয়ারি নিজের গর্ভাবস্থার খবর গণমাধ্যমকে জানান পরীমনি। গর্ভাবস্থার খবর জানানোর আগ পর্যন্ত শরিফুল রাজের সঙ্গে তার বিয়ের বিষয়টি তারা গোপন রাখেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com