মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এশিয়া সেরার পুরস্কার জিতল বিএসপিএ

এশিয়ার সেরা ক্রীড়া সাংবাদিক সংস্থার পুরস্কার পেয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সোফিটেল অ্যাম্বাসেডর হোটেলে অনুষ্ঠিত এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানজনক এই পুরস্কার তুলে দেওয়া হয়।

২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে দেওয়া হয়েছে এই স্বীকৃতি। এশিয়ার ৩০টি দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বিএসপিএ। বিএসপিএ সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেন পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার তুলে দেন এআইপিএস এশিয়ার সভাপতি হি দন জং। এসময় উপস্থিত ছিলেন এআইপিএস সভাপতি জিয়ান্নি মারলো।

দ্বিতীয় সেরা হয়েছে নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম। আরও সাতটি বিভাগে সেরার স্বীকৃতি দেয়া হয়েছে একই অনুষ্ঠানে। এরমধ্যে তিনজন পেয়েছেন লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড। এছাড়া গত বছর ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করায় কাতার স্পোর্টস প্রেস ইউনিয়নকে সেরা ইভেন্ট আয়োজকের স্বীকৃতি দেয়া হয়।

গত কবছরের ধারাবাহিকতায় ২০২২ সালও ছিল বিএসপিএ’র জন্য ব্যস্ততম। এবছরই অনান্য নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি ৬০ বছর পূর্তির জমকালো আয়োজন করেছে সংগঠনটি। যেখানে বাংলাদেশের সর্বকালের সেরা দশ ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়া হয়, যা ব্যপক প্রশংসিত হয়েছে এআইপিএস এশিয়ার ২৪তম কংগ্রেসে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com