মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

১২ মে আসছে ‘পাঠান

দেশে বলিউডের সিনেমা পাঠানের মুক্তি এক সপ্তাহ পেছানো হয়েছে। ৫ মের পরিবর্তে ১২ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কিং খান শাহরুখ অভিনীত বলিউডের সিনেমা ‘পাঠান’। নির্মাতা-প্রযোজকদের আবেদনের প্রেক্ষিতে এক সপ্তাহ পেছানো হয় ছবিটির মুক্তির দিন।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় প্রথম চলচ্চিত্র হিসেবে দেশের তিরিশটিরও বেশি হলে পাঠান প্রদশর্নের জন্য নেয়া হয়েছে প্রস্তুতি। বৃহস্পতিবার সিনেমাটি দেশে প্রদর্শনের জন্য ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু বলেন, ‘সম্মিলিত চলচ্চিত্র পরিষদ গতকাল একটি মিটিং করেছে। সেখানে তারা পাঠান দুই সপ্তাহ পেছাতে চেয়েছিলো সেটা এক সপ্তাহ করে ৫ তারিখের পরিবর্তে এখন ১২ তারিখে মুক্তি দেয়া হবে।’

দেশীয় সিনেমার স্বার্থে ঈদের সময় আরো দেরিতে ভারতীয় সিনেমা মুক্তির পক্ষে নির্মাতারা। চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘সব ছবিই ভালো যাচ্ছে। এখন যদি পাঠান আমাদের বিপরীতে এসে দাঁগায় তাহলে আমাদের সিনেমার হয়তো একটু ক্ষতি হয়ে যাবে। এটাকে একটু সময় আমরা চাচ্ছিলাম।’

আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট জানায়, শাকিব খান অভিনীত ‘পাঙ্কু জামাই’ রপ্তানির বিপরীতে পাঠানের আমদানি। বলিউড বাদশার আলোচিত হিন্দি সিনেমাটি প্রদর্শনের নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অনন্য মামুন বলেন, ‘যখন হলের সংখ্যা বাড়তে থাকতে তখন আমার দেশি ছবিও কিন্তু বেশি হল পাবে। মানি মেকস মানি একটা কথা তো আছেই। যত বেশি অডিয়েন্স আসবে দেশি ছবিগুলোও তত বেশি চলবে। প্রজেকশন সিস্টেমটা আমরা চেঞ্জ করছি, সেটা পাঠান দিয়েই হচ্ছে।’

এদিকে, বন্ধ ও হুমকিতে থাকা সিনেমা হলগুলো নানা দেশের চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে আবারও ঘুরে দাঁড়ানোর আশা করছে চলচ্চিত্র প্রযোজক ও হল মালিকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com