মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

১২ মে ৪১ প্রেক্ষাগৃহে শাহরুখের পাঠান

ভারতসহ বিশ্বের সিনেমা প্রেমিদের মন ঝড় তুলেছে বলিউড বাদশাহ শাহরুখের পাঠান। মুক্তি আগে নানা বির্তক হলেও ব্যবসায়ীক সাফল্যে ইতিহাস সৃষ্টি করেছে ছবিটি। এই পাঠান এবার দেখা যাবে বাংলাদেশের সিনেমা হলে। তবে শিল্পীদের একটি অংশ এর বিরোধীতা করেন।

জানা গেছে, দেশের ৪১ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউডের সফল সিনেমা ‘পাঠান’। সাফটা চুক্তির আওতায় এপ্রিলের ১১ তারিখ পাঁচটি শর্ত মেনে দুই বছরের জন্য ১৮টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তারই প্রেক্ষিতেই প্রথম হিন্দি সিনেমা হিসেবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমা।

দর্শকদের হলমুখী করতে ইতোমধ্যে মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনগুলোতেও ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।

সিনেমাটি আমদানি করছেন নির্মাতা অনন্য মামুন। তিনি জানান, আগামী ১২ মে সিনেপ্লেক্সসহ বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এরই মধ্যে সিনেপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

মামুন আরও বলেন, নিজস্ব সার্ভারের আওতায় ‘পাঠান’ মুক্তি দেওয়া হচ্ছে। ই-টিকেটিং ও বক্স অফিস। এতে সহজেই বোঝা যাবে ‘পাঠান’ কত টাকা আয় করবে। ছবি চালানোর জন্য হল মালিকদের থেকে অনেক চাপ পাচ্ছি। কিন্তু সার্ভার সংখ্যা কম বিধায় ৪১টি হলের বাইরে দিতে পারছি না।

গত ২৫ জানুয়ারি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। এসেছে ওটিটিতেও। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com