মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মমতা গরীব, অন্য মুখ্যমন্ত্রীদের সম্পদের পাহাড়

ভারতের পশ্চিবঙ্গে মুখ্যমন্ত্রীর নাম বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক সচেতন মানুষের জানা। তার কার্যক্রম সম্পর্কের খোঁজ রাখেন অনেকে। তাকে সমর্থন করেন এমন মানুষেরও অভাব হবে না। তবে বিস্ময়কর ব্যাপার হলো ভারতের অন্য রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের অনেকের নাম এদেশের মানুষ জানে না।

দীর্ঘদিনের জন প্রতিনিধি হলেও বেতন নেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এমনকি এমপি পদের পেনশন ও মুখ্যমন্ত্রী পদের বেতন নেন না। তার রোজগারের উৎস হলো নিজের লেখা বই ও আঁকা ছবি। একথা নিজেও একাধিকবার জানিয়েছেন তিনি।

এদিকে সেই ভারতের ৩০ জন মুখ্যমন্ত্রী ২৯ জনের রয়েছে সম্পদের পাহাড়। কেবলমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কোটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় নেই। তার সম্পত্তি ১৫ লাখ রুপির কিছু বেশি।

সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস বা এডিআর যে প্রতিবেদন প্রকশ করেছে তাতে এমনটাই জানা গেছে।

তবে যে দলটি সব সময় সম্পদশালীদের সমালোচনা করে সেই কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসসিস্ট ) তথা সিপিআইএম এর একমাত্র মুখ্যমন্ত্রী কেরালার পিনারাই বিজয়নও কোটিপতি। তার মোট সম্পত্তির পরিমাণ এক কোটি রুপিরও কিছু বেশি। তার ঠিক উপরে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। তার সম্পতির পরিমাণও এক কোটি রুপির কিছু উপরে।

এ ক্ষেত্রে মমতা সম্পদের দিক থেকে সবার নিচে হলে জনপ্রিয়তায় সবার ওপরে।

এদিকে ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্র প্রদেশের জগনমোহন রেড্ডি। তার সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি ভারতীয় টাকায়। আর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তার মোট সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি রুপি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক । তার সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি রুপি। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ ৩ কোটি রুপি করে।

নির্বাচনী হলফনামায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা যে হিসাব দিয়েছেন তা থেকেই এই প্রতিবেদন তৈরি করেছে এডিআর।

দলের একাধিক নেতা নানা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও ব্যক্তিগতভাবে কেউ এখনো মমতার দিকে আঙুল তুলতে পারেনি। পঞ্চায়েত নির্বাচনের আগে এডিআর এর এই প্রতিবেদন কিছুটা স্বস্তি দেবে তৃণমূলকে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com