শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। শনিবার (১৩ মে) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।

এবার ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৩৬৮ জন। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়ছেন ৩৪ জন শিক্ষার্থী।

এবারও দেশের ৮টি বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ভর্তি পরীক্ষা হচ্ছে। ঢাকা বিভাগের পরীক্ষার্থীদের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ৬০ নম্বর বহুনির্বাচনী এবং ৪০ নম্বর লিখিত। দুই অংশের উত্তর দেওয়ার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা।

এই পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ১০ করে মোট ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com