মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মুক্তি পেল শাহরুখের ‘পাঠান’

অনেক ঝক্কি-ঝামেলা পার করে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে আজ থেকে প্রদর্শিত হচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’।

স্পাই-থ্রিলার-অ্যাকশন ধাঁচের এই সিনেমা প্রথম সপ্তাহে দেশের ৪১ সিনেমা হলে প্রদর্শিত হবে। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ‘পাঠান’র ৩৪টি শো চলছে। প্রথম দিনেই বাজিমাত করেছে। অসংখ্য দর্শন এদিন সিনেমাটি দেখতে হলে ভিড় জমান। প্রতিষ্ঠানটির সাতটি শাখায় এসব শো দেখানো হবে। তাদের শাখাগুলো রয়েছে পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমল, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালী এসকেএস টাওয়ার, বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক ও চট্টগ্রামের বালি আর্কেডে।

সিনেপ্লেক্সের বাইরে রাজধানীর আরেক মাল্টিপ্লেক্স ‘ব্লকবাস্টার সিনেমাস’-এ প্রতিদিন ৯টি শো চলছে প্রতিনিধি।

এছাড়াও পুরান ঢাকার লায়ন সিনেমাসে প্রতিদিন ছয়টি, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চারটি, শ্যামলী সিনেমায় চারটি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চারটি এবং গ্র্যান্ড সিলেট হোটেল মুভি থিয়েটারে তিনটি করে শো প্রদর্শিত হচ্ছে। প্রথম দিন শুক্রবার সব কটি হলেই দর্শকরা ভিড় করেন সিনেমাটি দেখতে।

সাফটা চুক্তিতে সিনেমাটি বাংলাদেশে নিয়ে এসেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। একই দিনে ‘পাঠান’র বিপরীতে ভারতে মুক্তি পাবে শাকিব খানের ‘পাংকু জামাই’ সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com