মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তুরস্কের নির্বাচনে হস্তক্ষেপের বিরুদ্ধে পুতিনকে সমর্থন এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান সপ্তাহান্তে অনুষ্ঠেয় দেশটির গুরুত্বপূর্ণ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে শুক্রবার রক্ষা করেছেন। খবর এএফপি’র।
এ নির্বাচনে এরদোগানের ধর্মনিরপেক্ষ প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগ্লু বৃহস্পতিবার রাশিয়ার অজ্ঞাতনামা খেলোয়াড়দের বিরুদ্ধে রোববারের ভোটের ফলাফলকে প্রভাবিত করার লক্ষ্যে ‘বড় ধরনের জালিয়াতি’ এবং বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর জন্য দায়ী করেছেন।
এদিকে ক্রেমলিন তাদের বিরুদ্ধে উত্থাপিত এমন অভিযোগ ‘দৃঢ়ভাবে’ প্রত্যাখ্যান করেছে এবং এরদোগান শুক্রবার টেলিভিশন প্রচারাভিযানে পুতিনের পক্ষে দাঁড়িয়েছেন।
এরদোগান বলেন, ‘মি. কামাল রাশিয়ার প্রেসিডেন্ট মি. পুতিনকে আক্রমণ করে কথা বলেছেন। আপনি যদি পুতিনকে আক্রমণ করেন, তাহলে আমি এটাকে ঠিক বলবো না বা আমি তা মেনে নেব না।’
তিনি বলেন, ‘রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক যুক্তরাষ্ট্রের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।’
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় এরদোগান পুতিনের সাথে ভাল কাজের সম্পর্ক বজায় রেখেছেন।
তুরস্ক রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে মস্কোর দেওয়া ছাড় থেকে উপকৃত হয়েছে এবং তারা ক্রেমলিনের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে নিতে অস্বীকার করেছে।
উল্লেখ্য, তুরস্কের আসন্ন নির্বাচন নিয়ে চালানো বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে, এরদোগানকে তার ধর্মনিরপেক্ষ বিরোদী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখী হতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com