সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
থাইল্যান্ডে আজ রোববার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনকে বিশ্লেষকরা দেশটির এখন পর্যন্ত সবচেয়ে “গুরুত্বপূর্ণ নির্বাচন” বলে অভিহিত করেছেন।
থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ৯৫ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
এক প্রতিবেদনে বিবিসি নিউজ জানিয়েছে, নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্যকে নির্বাচিত করতে ভোট দিচ্ছেন প্রায় ৫ কোটি নিবন্ধিত ভোটার। এ ছাড়া প্রায় ২০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।
এবারের নির্বাচনে প্রায় ৭০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বেশ কয়েকটি বড় দল থাকলেও ধারণা করা হচ্ছে, নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন নাও করতে পারে।
কয়েক দফায় সামরিক অভ্যুত্থানের কবলে পড়া দেশটিতে এবারের নির্বাচনকে দেশটির রাজনৈতিক ইতিহাসের ঘুরে দাঁড়ানোর নির্বাচন বলে উল্লেখ করা হচ্ছে। তবে ২০১৪ সালে সর্বশেষ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সেনা সমর্থিত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা আরেকবার ক্ষমতায় আসার জন্য প্রাণপন লড়াই চালাচ্ছেন। এ ক্ষেত্রে ধারণা করা হচ্ছে সেনাবিরোধী দুটি দলের সঙ্গে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে তাঁর।
থাইল্যান্ডের বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, নির্বাচনী দৌড়ে এগিয়ে আছে ফেউ থাই পার্টি যার নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। ৩৬ বছর বয়সী এ নারী চেষ্টা করছেন তাঁর বাবার সমর্থকদের ভোট ধরে রাখতে। থাইল্যান্ডের গ্রামীণ ও নিম্ন আয়ের অঞ্চলগুলোকে প্রাধান্য দিয়ে প্রচারণা চালিয়েছেন তিনি।
এরপরই রয়েছে সাবেক প্রযুক্তি নির্বাহী পিটা লিমজারোয়েনরাতের নেতৃত্বাধীন মুভ ফরোয়ার্ড পার্টি। ৪২ বছর বয়সী পিটা থাইল্যান্ডের পরিবর্তন প্রয়োজন বার্তা নিয়ে তাঁর দলকে এদিয়ে নিয়ে যাছেন।
অন্যদিকে বিবিসি বলছে জনমত জরিপে পিছিয়ে আছে, ৬৯ বছর বয়সী বর্তমান প্রধানমন্ত্রী প্রাউথ। ২০১৪ সালে ইংলাক সিনাওয়াত্রা সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করেছিলেন তিনি।
এছাড়া ২০১৯ সালে থাইল্যান্ডের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠন সেনা–সমর্থিত একটি দল। পরবর্তীতে প্রাউথকে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করে। যদিও প্রক্রিয়াটিকে অন্যায্য উল্লেখ করে তখন ক্ষোভ জানিয়েছিল বিরোধী দল।