মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তুরস্কে ২৮ মে বিস্ময়কর জয় পাবেন এরদোগান : বিশ্লেষক

বিশ্বের নির্বাচন ব্যবস্থা একেক রকম। যেমন বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গত ১৪ মে তুরস্কে। কিন্তু সে নির্বাচনে জয়ী হয়েও ক্ষমতায় বসতে পারলেন না বর্তমান প্রেসিডেন্ট। কারণ তিনি ৫০% এর বেশি ভোট পাননি তাই। কারণ তুরস্কের নিয়ম অনুযায়ী যিনি প্রেসিডেন্ট হবেন তাকে অবশ্যই যত ভোট পড়বে তার ৫০% -এর বেশি ভোট পেতে হবে। তিনি ১৪ মে মাত্র ০.৫% ভোট কম পেয়েছেন। তাই তুরস্কে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে ২৮ মে।

জানা যায়, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী প্রদত্ত ভোটের ৫০ ভাগ না পাওয়ায় আগামী ২৮ মে রোববার নতুন করে ভোট হবে। প্রথম রাউন্ডে শীর্ষস্থানে থাকা দুই প্রার্থী রজব তাইয়্যিপ এরদোগান ও কেমাল কিলিচদারুগ্লু এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে তুরুস্কের বেশির ভাগ বিশ্লেষকই মনে করছেন, যেভাবে এরদোগান সব চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, তাতে করে তিনি দ্বিতীয় রাউন্ডে বিপুলভাবে জয়ী হয়ে পুনর্নির্বাচিত হবেন। তাকে প্রতিহত করা মনোবল ভেঙে যাওয়া বিরোধী জোটের পক্ষে সম্ভব হবে না। কোনো কোনো বিশ্লেষক তো বলছেন, এরদোগান ৮০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হবেন।

তুরুস্কের নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রথম রাউন্ডের ভোটে এরদোগান পেয়েছেন ৪৯.৫ ভাগ ভোট। তার প্রধান চ্যালেঞ্জার কেমাল কিলিচদারুগ্লু পেয়েছেন ৪৪.৯ ভাগ ভোট। আর জাতীয়তাবাদী প্রার্থী সিনান ওগ্যান পেয়েছেন ৫.২ ভাগ ভোট।

অর্থনীতিবিদ টিমোথি অ্যাশ জানিয়েছেন, ‘বিস্ময়কর জয় পেয়েছেন এরদোগান। তার হাতে রয়েছে জাদুর কাঠি। তিনি তুর্কিদের সমর্থন পেয়েছেন।’

পরামর্শক প্রতিষ্ঠান টেনেওর উলফানগো পিকোলি বলেন, ‘প্রতিপক্ষের বিরুদ্ধে এরদোগান সুস্পষ্ট মনোস্তাত্ত্বিকভাবে এগিয়ে রয়েছেন। তিনি সম্ভবত আগামী দুই সপ্তাহ ধরে জাতীয় নিরাপত্তার ওপর বক্তব্য রাখবেন।’

বেশির ভাগ বিশ্লেষক বিশ্বাস করেন, কিলিচদারুগ্লু ও তার ছয় দলীয় বিরোধী জোট ২৮ মের ঐতিহাসিক রান অফে এরদোগানের গতি রুখতে পারবে না।

ইউরেসিয়া গ্রুপের আমরে পেকার মনে করেন, এরদোগান সম্ভবত ৮০ ভাগ ভোট পেয়ে জয়ী হবেন।

পেকার বলেন, ফলাফলে দেখা যাচ্ছে এরদোগান সন্ত্রাসবাদ, নিরাপত্তা, পারিবারিক মূল্যবোধ ইত্যাদি নিয়ে দৃঢ় বার্তা দিয়ে সমর্থন হাসিল করেছেন। এরদোগানের সমর্থন হামদি কুরুমামুত বলেন, ‘এরদোগান জয়ী হতে যাচ্ছেন। তিনিই প্রকৃত নেতা। তুর্কি জনগণ তার প্রতি আস্থা রেখেছে।’ সূত্র : আরব নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com