মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তিন মৌসুম পর ফের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

টানা তিন মৌসুমে ব্যর্থতার পর অবশেষে লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা। চার ম্যাচ হাতে রেখেই শিরোপা পুনরুদ্ধার করল কাতালান এই ক্লাবটি।

মেসির বিদায়ের পর নিজেদের হারিয়ে যেন খুঁজছিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার পাশাপাশি টানা তিন মৌসুমে শিরোপা খরায় কাটছিল কাতালান এই ক্লাবটি। অবশেষে লিগ জিতল তারা। এটি বার্সেলোনার ২৭তম লিগ শিরোপা।

রোববার রাতে এস্পানিওলের মাঠে শিরোপার সুবাস নিয়েই মাঠে নেমেছিল বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে এদিন ৪-২ গোলে জিতেছে জাভির শিষ্যরা। ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৫। অন্যদিকে বার্সেলোনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

লিগ শিরোপা জয়ের ম্যাচে প্রথম থেকেই বল দখলে একচেটিয়া আধিপত্য দেখায় বার্সেলোনা। ম্যাচে লিড পেতেও বেশি সময় লাগেনি রাফিনহা-লেভাদের। ১১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বালদের নেওয়া ক্রস দারুণ নৈপুণ্যে প্রতিপক্ষের জালে জড়ান লেভানদোভস্কি। প্রথম গোলের নয় মিনিট পরই প্রথম গোলে অ্যাসিস্ট করা বালদে নিজেই গোল করেন।

ম্যাচের ৪০ মিনিটে আবারও গোল করেন লেভানডোভস্কি। পাল্টা আক্রমণে ডান দিক দিয়ে বক্সে ঢুকে দূরের পোস্টে দারুণ পাস বাড়ান রাফিনিয়া। এবারও গোলরক্ষক আগেই বল ধরতে এগিয়ে গিয়ে ব্যর্থ হন, নিখুঁত শটে ফাঁকা জালে বল পাঠান লেভানদোভস্কি।

এরপর দ্বিতীয় হাফের অষ্টম মিনিটে জুলস কুন্দে গোল করে বার্সেলোনাকে চার গোলের লিড এনে দেন। ফ্র্যাঙ্কি ডি ইয়ং-এর ক্রস থেকে হেড করে গোল করেন কুন্দে। যদিও ম্যাচের ৭৩তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান কমান এস্পানিওলের হাভিয়ের পুয়াদো। প্রতি-আক্রমণে সবাইকে পেছনে ফেলে বক্সে ঢুকেই চিপ শটে আগুয়ান টের স্টেগেনের ওপর দিয়ে বল লক্ষ্যে পাঠান স্প্যানিশ এই ফরোয়ার্ড। প্রথমে অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

দুই মিনিট যোগ করা সময়ের একেবারে শেষ সময়ে আরেকটি গোল শোধ করে এস্পানিওল। ফের্নান্দো কালেরোর হেড পোস্টে প্রতিহত হওয়ার পর ফিরতি বল গোলমুখ থেকে সহজেই জালে পাঠান হোসেলু। এর পরপরই বাজে শেষের বাঁশি। আর তাতেই বার্সেলোনার বড় জয়ের পাশাপাশি লিগ শিরোপাটাও নিশ্চিত হয়ে যায়। কোচ ও বেঞ্চের খেলোয়াড়রা মাঠে দৌড়ে যান। শুরু হয় বার্সেলোনার শিরোপা উৎসব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com