বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পাঁচ বছরের মধ্যে ২০২২ সালে রেকর্ড মৃত্যুদণ্ড কার্যকর: অ্যামনেস্টি

A demonstrator from the Iranian Portuguese community protests in front of the Parliament building following Iran's sentencing to death and public execution of two young demonstrators, Mohsen Shekari and Majidreza Rahnavard, for participating in demonstrations against the regime, in Lisbon, Portugal, 16 December 2022. EFE-EPA FILE/ANTONIO PEDRO SANTOS

পাঁচ বছরের মধ্যে ২০২২ সালে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানায়, ওই বছর বিশ্বে ৮৮৩টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মঙ্গলবার অ্যামনেস্টির প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২১ সাল থেকে ২০২২ সালে বিশ্বে মৃত্যুদণ্ডের হার ৫০ শতাংশের বেশি বেড়েছে। তবে চীন থেকে দেশটি মৃত্যুদণ্ডের কোনো তথ্য পায়নি অ্যামনেস্টি। ধারণা করা হচ্ছে, দেশটিতে ২০২২ সালে হাজারের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকরা হয়েছে।

অ্যামনেস্টি জানায়, চীন বাদে বিশ্বের ৯০ শতাংশ মৃত্যুদণ্ডই কার্যর করা হয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার তিনটি দেশে।

এদের মধ্যে ইরানে ৫৭৬ জন, সৌদিতে ১৯৬ জন, মিশরে ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি জানায়, সৌদিতে গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছে গত বছর।

এ নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। কারণ তারা ২০২২ সালে রেকর্ড মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা মানব জীবনের জন্য নির্মম ।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বের ২০টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরমধ্যে ৪০ শতাংশ মৃত্যুদণ্ডই ছিল মাদক সম্পর্কিত। এমন অপরাধের দায়ে ইরানে ২৫৫টি, সৌদি আরবে ৫৭টি, সিঙ্গাপুরে ১১টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া চীন ও ভিয়েতনামেও মাদক অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে ক্যালামার্ড বলেন, এই নির্মম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের ওপর চাপ বাড়াতে ও আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারগুলো ও জাতিসংঘের সময় এসেছে ।

এদিকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বাড়লেও মৃত্যুদণ্ডের রায় দেয়ার হার আগের বছর চেয়ে দুই শতাংশ কমে ২০২২ সালে ২০১৬টিতে দাঁড়িয়েছে।

অ্যামনেস্টি বলছে, কাজাখস্তান, পাপুয়া নিউ গিনি, সিয়েরা লিওন, দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, গিনি ও জাম্বিয়ায় মৃত্যুদণ্ডের শাস্তি পুরোপুরি বা আংশিক বাতিল করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিলে আইন পাস হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com