মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নেইমারের জন্য ৬০ মিলিয়নের প্রস্তাব দেবে চেলসি

সময়টা মোটেও ভালো যাচ্ছে না নেইমারের। বর্তমান ক্লাব পিএসজিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অবশ্য নেপথ্যে রয়েছে বাজে পারফরম্যান্স।

ইতোমধ্যে চাউর হয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী নয় প্যারিসের ক্লাবটি। পারলে আগামী মৌসুমেই তাকে ক্লাব থেকে তাড়াতে চায় তারা।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম জানাচ্ছে, সুযোগটা লুফে নিতে চাচ্ছে চেলসি। পরের সিজনেই নেইমারকে দলে ভেড়াতে চাচ্ছে ইংলিশ ক্লাবটি।

ভেনেজুয়েলান সংবাদমাধ্যম এল নাসিওনাল এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন মৌসুমে নেইমারকে কিনতে চায় চেলসি। এজন্য ৬০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড গুণতে প্রস্তুত তারা। এজন্য সব প্রস্তুতি সেরে ফেলেছে দ্য ব্লুজরা।

গত কয়েক মৌসুম ধরে সেরা ফর্মে নেই নেইমার। এতে ভীষণ ত্যক্ত-বিরক্ত পিএসজি। স্বাভাবিকভাবেই তাকে ছেড়ে দিতে চায় দ্য পারিসিয়ানরা।

আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী সেলেকাও সুপারস্টার। ইনজুরিতে পড়ে চলমান মৌসুম থেকে প্রায় ছিটকে পড়েছেন তিনি। প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে না উঠলে এবার আর পিএসজির হয়ে মাঠে নামতে পারবেন না সাম্বা তারকা।

গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নেমে মারাত্মক আঘাত পান নেইমার।এতে মাঠের বাইরে চলে যান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com