মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে প্রশান্ত মহাসাগরে

বিশ্বে জুড়ে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে। এতে কিছু কিছু অঞ্চরে ভয়বহ বিপর্যয় নেমে আসছে। সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমি প্রায় ৫০ হাজার মানুষ মারা গেছে। পাশাপাশি ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ী ও স্থাপনা। অন্য এর পাশপাশি সিরিয়াও ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ২০ হাজার মানুষ মারা গেছে। ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ী ও স্থাপনা।

এদিকে আজ ১৯ মে শুক্রবার সকালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউ ক্যালেডোনিয়ার লয়াল্টি দ্বীপে আঘাত হেনেছে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এতে আশপাশের চারটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আঙ্তক ছুড়িয়ে পড়েছে অঞ্চলে। এ মাসের বাংলাদেশের ঢাকায়ও ভূমিকম্প আঘাত হানে। আর এর উৎপন্তি স্থল ছিল ঢাকার অদূরে দোহারে। এতে বিশেষ ভয় দেখছেন বেশ্লেষকরা।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম রেডিও নিউজিল্যান্ড এবং বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মার্কিন ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, শুক্রবার (১৯ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

প্যাসিফিকি সুনামি সতর্কতাকেন্দ্র (পিটিডব্লিউসি) এক বুলেটিনে বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে সুনামি আঘাত হানার আশঙ্কা রয়েছে। তাই ভানুয়াতু, ফিজি, নিউজিল্যান্ড ও কিরিবাতির জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ক্যালিডোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিভিল সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ সারা দেশে সুনামি সতর্কতা জারি করেছে। তারা লয়াল্টি দ্বীপপুঞ্জ এবং মূল ভূখণ্ডের উপকূলে অবস্থিত সবাইকে উচ্চ ভূমিতে সরে যেতে অনুরোধ জানিয়েছে।

ভানুয়াতুর আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, ‘৭.৭ মাত্রার একটি ভূমিকম্প এক থেকে তিন মিটারের মধ্যে ধ্বংসাত্মক সুনামি সৃষ্টির সক্ষমতা রাখে।’

ভানুয়াতুর ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস ভানুয়াতু গোষ্ঠীর মানুষকে যথাযথ পদক্ষেপ এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

ফিজির খনিজ সম্পদ বিভাগের সিসমোলজি বিভাগ দেশটির উপকূলীয় জনগোষ্ঠীকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com