মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পাকিস্তান দলের কোচ নির্বাচনের সমালোচনায় রাজা

সর্বশেষ কোচ নির্বাচনের সমালোচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন  গায়ের রং দেখে দলের প্রধান কোচ নির্বাচন করা হয়েছে।
পাকিস্তান দলেল সাবেক অধিনায়ক রাজার মতে, স্থানীয় কোচদের প্রাপ্য সম্মান না দিয়ে গায়ের রং দেখে দলের কোচিংয়ের গুরু দায়িত্ব দেয়া হয়েছে বিদেশীদের।
সম্প্রতি দুই বছরের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের গ্র্যান্ট ব্র্যাডবার্ন। পরিচালক হিসেবে পাকিস্তানের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের প্রধান কোচ মিকি আর্থার। একই সাথে ডার্বিশায়ার ও পাকিস্তানের সাথে কাজ করবেন আর্থার। এছাড়াও ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু পুটিক ও বোলিং বিভাগে প্রোটিয়া পেসার মরনে মরকেলকে কোচের দায়িত্ব দিয়েছে পিসিবি।
কোচিং প্যানেলে বিদেশিদের নিয়োগ নিয়ে গত বছরের ডিসেম্বরে পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি বলেছিলেন, ‘স্থানীয় কোচরা পেশাদার নন। পাকিস্তানের তারকারা খেলোয়াড়দের কোচিং করাতে পারেন না। একজন বিদেশি কোচ স্বজনপ্রীতি ও পছন্দের খেলোয়াড় দলে নিবে না। কিন্তু আমাদের স্থানীয় কোচরা সেটি করবে, কারণ এটি আমাদের সংস্কৃতিতে আছে।’
শেঠির ঐ কথার প্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন রাজা। পাকিস্তানের নিউজ পোর্টাল ক্রিকেটপাকিস্তান ডটকমকে তিনি বলেন, ‘পাকিস্তানী  কোচদের ব্যবহার না করাটা অন্যায়। আপনি যদি তাদের কোচ হিসেবে নিয়োগ দিতে না পারেন, অন্তত তাদের সম্মান দেন। আপনি এটা বলতে পারেন না, তারা কাজ পারে না এবং রাজনীতি করে।’
বর্তমান প্রধান কোচ ব্র্যাডবার্নের সমালোচনা করে রাজা বলেন, ‘পিসিবি একজন প্রধান কোচ নির্বাচন করেছে, যার কিনা ক্রিকেট সার্কিটে কোন অভিজ্ঞতা নেই।’
রাজা  আরও বলেন, ‘আমাদের পুরো দল তাকে দিয়েছে পিসিবি। কারন তার গায়ের রং আমাদের থেকে আলাদা। তারা বিশ্বাস করে, সে কোন রাজনীতি করবে না। একজন নিম্নস্তরের মানসিকতার মানুষ এমনটি ভাবতে পারে। সিস্টেম এবং কোচদের সম্মান করুন। কোচের গায়ের রং যদি আপনার মত হয় তাহলে ধরে নিবে রাজনীতি করবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com