মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আর্সেনালের হারে ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

হ্যাটট্রিক লিগ শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্সেনালের হেরে যাওয়ায় টানা ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি জিতলো পেপ গার্দিওলার দল।

নিবার (২০ মে) নটিংহ্যাম ফরেস্টের মাঠে স্বাগতিক দলের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে আর্সেনাল। আর তাতেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে গেল ম্যানচেস্টার সিটির। তাইয়ো মিকাইল আওনিয়ির একমাত্র গোলে গানারদের হারায় ফরেস্ট। এই হারে নিশ্চিত হয়ে যায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিটিকে আর কোনোভাবে নাগালে পাওয়া সম্ভব নয় আর্সেনালের।

এদিন জিতলে খাতাকলমে হলেও টিকে থাকত আর্সেনালের প্রিমিয়ার লিগের আশা। উল্টো হেরে তিন ম্যাচ আগেই ম্যানচেস্টার সিটিকে শিরোপা উদযাপনের উপলক্ষ এনে দিল আর্সেনাল। সেই সঙ্গে এই ম্যাচ জিতে প্রিমিয়ার লিগে আগামী মৌসুমে টিকে থাকা নিশ্চিত করেছে নটিংহ্যাম ফরেস্টও।

৩৫ ম্যাচ খেলে সিটির পয়েন্ট ৮৫। ৩৭ ম্যাচে আর্সেনালের ৮১। উলভারহ্যাম্পটনের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও আর্সেনালের পয়েন্ট হবে ৮৪, অর্থ্যাৎ আর কোনোভাবেই সিটির নাগাল পাওয়া সম্ভব নয় তাদের পক্ষে। সিটিরও পরের তিন ম্যাচে পয়েন্ট হারালেও কিছু যায় আসে না।

এদিন ম্যাচের ১৮ মিনিটে ফরেস্টের পক্ষে জয়সূচক গোলটি করেন তাইয়ো আওনিয়ি। এর আগে-পরে ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করেই গেছে আর্সেনাল, শুধু গোলের দেখাই পায়নি।

এই ম্যাচ জিতে রেলগেশনের শঙ্কা কাটিয়েছে ফরেস্ট। ৩৭ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। ১৭ নম্বরে থাকা এভারটন পরের ম্যাচে জয় পেলেও তাদের ছাড়িয়ে যেতে পারবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com