বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জামরুল গাছে মিমি

মিমি চক্রবর্তী। টালিউডের অভিনেত্রী হলেও তাকে চিনের বাংলাদেশের সিনেমা দেখা মানুষের অধিকাং। তিনি যেমন সিনেমায় অভিনয় করেন তেমনি রাজনীতির মাঠেও সরব।

যার নজির রেখেছেন সংসদ সদস্য নির্বাচিত হয়ে। এত দুই পরিচয়ের পরও তার আরও অনেক গুণ রয়েছে। ব্যক্তি জীবনে অবিবাহিত মিমি বেশ সহজ সরলও বটে। তার মাঝে রয়েছে শিশুসুলভ আচরণ। যা দেখা গেল সম্প্রতি। সম্পতি তিনি বাগানের রেলিং বেড়ে উঠেছেন একটি জামরুল গাছে। তখন নীচে দাঁড়ানো মানুষের চিৎকার সাবধান। সাবধান।নায়িকা বলে কথা।

তখন কয়েকটি জামরুল পাড়েন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিছুক্ষণপর রেলিং বেয়ে আরও উপরে উঠে জামরুল পাড়তে থাকেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ভিডিওর ক্যাপশনে মিমি লিখেছেন— ‘সর্বশেষ একটা ডে-অফ মিলেছে। দিনটা নিজের মতো করে কাটালাম।’ একজন সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রীকে এমন সাধারণ রূপে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘দারুণ, আজকে বাচ্চা রূপটা দেখালে। খুব সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘ম্যাম, আপনি এরকম ন্যাচারাল থাকুন।’ কেউ কেউ বলছেন, ‘গেছো মিমি।’

এ ভিডিওতে মিমি চক্রবর্তী জানান, লকডাউনের সময়ে জামরুল গাছটি লাগিয়েছিলেন মিমির বাবা। কয়েক বছরের মধ্যেই গাছটি এত বড় হয়ে গিয়েছে।

মিমির পরবর্তী সিনেমা ‘রক্তবীজ’। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন আবির চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল প্রমুখ। এটি পরিচালনা করছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। আগামী পূজায় এটি মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com