মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অসহায় উর্বশি প্রতারণার শিকার

বিশ্ব চলচ্চিত্রের তীর্থস্থান বলা হয় কান চলচ্চিত্র উৎসবকে। ৭৬ বছর ধরে ফ্রান্সের কানসৈকতে বসছে এই মহাযজ্ঞ। যেখানে প্রতি বছর গ্রীষ্মের শুরুতে বসে সর্বোচ্চ সিনেমেলা। গেল দুই দশক ধরে হলিউডের পাশাপাশি বলিউড তারকা-নির্মাতারা এতে অংশ নিয়ে বেশ নজর কাড়ছেন। ফলে প্রতি বছরই বলিউডপ্রেমীদের নজর থাকে লালগালিচা হয়ে ভারতীয় প্যাভিলিয়নের দিকে।

সেই ধারাবাহিকতায় এবার চতুর্থ দিন (১৯ মে) পর্যন্ত ঐশ্বরিয়া রাই বচ্চন, সারা আলি খান, উর্বশি রাউতেলা, ম্রুনাল ঠাকুর, এশা গুপ্তা ও ডায়ানা পেন্টির দেখা মিলেছে। তারা প্রত্যেকেই বিভিন্ন ব্র্যান্ডের দূত হিসেবে আলোকিত করছেন ৭৬তম কান উৎসব।

মডেল হিসেবে কানে এলেও প্রত্যেকেই অংশ নিয়েছেন কানসৈকতের ভারতীয় প্যাভিলিয়নসহ বিভিন্ন স্টলে। এর মধ্যে চার দিনের উৎসবে ক্যামেরায় একেবারে ব্যতিক্রম হয়ে ধরা দিলেন বলিউডের অন্যতম সুন্দরী উর্বশি রাউতেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় অদ্ভুত সুন্দর এক লেহেঙ্গা আর কড়া মেকআপে লালগালিচা মাড়িয়ে মাত্রই উর্বশি নেমেছেন সিঁড়ি বেয়ে, উৎসবের বাইরে নির্দিষ্ট কোথাও যাওয়ার জন্য।

কিন্তু ফটকে এসে পাচ্ছিলেন না তাকে বহন করার গাড়ি। ফলে কানের রাস্তায় অসহায় দাঁড়িয়ে থাকতে হলো উর্বশিকে। অন্তত ২০ মিনিট দাঁড়িয়ে ছিলেন তিনি। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের তারকারাও লালগালিচা মাড়িয়ে এই পথে এসে চলেও গেছেন নিজ নিজ গন্তব্যে। কিন্তু উর্বশি অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলেন।

এর মধ্যে তিনি তার এজেন্টকে ফোন করেও সাড়া পাননি। এর মধ্যে সেই সিঁড়ি পেরিয়ে গাড়ি পার্কিংয়েও ছুটে গেছেন উর্বশি, তাকে বহনের জন্য নির্ধারিত বাহনের খোঁজে। পাননি, ফিরে এসে ফের দাঁড়িয়ে ছিলেন বেড়ির ভেতর। অন্য তারকাদের কাছেও রাইড শেয়ারিংয়ের প্রস্তাব করলেও উর্বশিকে কেউ সাঁয় দেননি।

পালে ভবনের কোণে বলিউড সুন্দরীর এমন অসহায় আত্মসমর্পণ দেখে এগিয়ে এলেন ইসরায়েলের এক নারী চলচ্চিত্র প্রযোজক-পরিচালক। হেদভা নামের এই নারী মাতৃত্বসুলভ আচরণ করেন রুক্ষ গ্ল্যামারাস কিংবা অপমানে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকা উর্বশির প্রতি। এগিয়ে গিয়ে বলেন, ‘চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি।’ এই বলে হেদভা উর্বশির হাত ধরে পালে ভবনের কোণে সড়ক থেকে নেমে পড়েন রাস্তায়। প্রায় এক কিলোমিটারের পুরো পথটাই হেঁটে গেলেন বলিউডের এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com