মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপা জয় ম্যানসিটির

জয়েই ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন করেছে ম্যানচেস্টার সিটি। রো্বার (২১ মে) রাতে হুলিয়ান আলভারেসের একমাত্র গোলে চেলসিকে হারায় টানা তিনবারসহ নয়বারের লিগ চ্যাম্পিয়নরা। কোচ পেপ গার্দিওলার অধীনে সিটির এটি ছয় বছরে পঞ্চম লিগ শিরোপা।

শনিবার (২০) নটিংহাম ফরেস্টের কাছে আর্সেনালের ১-০ গোলে হারে সিটির তিন ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায়।

রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শিরোপা উদযাপনের মঞ্চ প্রস্তুত রেখেই চেলসির বিপক্ষে খেলতে নামে দলটি। গ্যালারি ভর্তি সমর্থকদের প্রানঢালা অভিনন্দনের মধ্যে প্রতিপক্ষের ‘গার্ড অব অনার’ নিয়ে মাঠে নামে চ্যাম্পিয়নরা।

শিরোপা নিশ্চিত হওয়ায় কোচ গার্দিওলাও একাদশ ঢেলে সাজান। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ৪-০’তে বিধ্বস্ত করা দল থেকে কেবল কাইল ওয়াকার ও মানুয়েল আকাঞ্জিকে শুরুর একাদশে রাখেন কোচ। তাতে সিটির আক্রমণে সেই গতি না থাকলেও শুরু থেকে ঠিকই আধিপত্য করে দলটি।

আর দ্বাদশ মিনিটে কাঙ্খিত গোল তুলে নিয়ে সেই গোলেই তারা জয় নিশ্চিত করে। গোলদাতা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার আলভারেস। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে সিটি সমর্থকরা মাঠে নেমে আসে। শুরু হয় দলটির নবম লিগ শিরোপা উদযাপন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com