মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আট মামলায় জামিন পেলেন ইমরান খান

আজ মঙ্গলবার ইমরান খানের আবেদনের শুনানি শেষে দেশটির ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত ৮ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এদিন পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও জামিন লাভ করেন।

এনএবি-এর একটি আদালত আগামী ৩১ মে পর্যন্ত বুশরা বিবির জামিন মঞ্জুর করেছেন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে আল কাদির ট্রাস্ট মামলায় শুনানিতে অংশ নিতে ইমরান খান পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) সামনে হাজির হবেন।

এই মামলাগুলোতে গ্রেপ্তারের আশঙ্কা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার টুইটারে ইমরান বলেন, আমি জনতাকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, কারণ যদি আপনারা সহিংস হয়ে ওঠেন, তারা আবার কঠোর ব্যবস্থা নেওয়ার আরো একটি সুযোগ পেয়ে যাবে। আমাদের সব সময় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে।

প্রসঙ্গত সম্প্রতি ইমরান খানকে গ্রেপ্তার নিয়ে উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের রাজনীতি। পরে সুপ্রিমকোর্টের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com