বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জন্মদিনের ফিরলেন তানজিন তিশা

দুই মাসেরও বেশি সময় ভারতে ছিলেন দেশীয় টিভি পর্দার দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশা। মূলত একটি বিজ্ঞাপনের শুটিং-এ গিয়েছিলেন তিনি। ঈদ উদযাপন শেষে আবার সেখানে গিয়ে একই পণ্যের প্রচারণার ফটোশুটের কাজ শেষ করে সোমবার দুপুরে দেশে ফিরেছেন সময়ের এই ব্যস্ত অভিনেত্রী। দেশে আসার কারণ হলো আজ তার জন্মদিন। জন্মদিনের শুরুর প্রহর থেকে পুরোটা সময়জুড়ে তিনি তার মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেই কাটাতে চান, এ কারণেই তিনি কাজ শেষ করে আর ঘুরে বেড়ানোর পরিকল্পনা না করে পরিবারের কাছেই চলে এলেন তানজিন তিশা।

জন্মদিন প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘জন্মদিনের সময়টা আসলে পরিবারের কাছেই থাকতে চেয়েছি। যে কারণে কাজ শেষ করেই ঢাকায় চলে এসেছি। বিশেষত আম্মুর সঙ্গে জন্মদিনের সময়টা কাটাতে চেয়েছি। যে কারণে চলে আসা। আর পরিবারের অন্য সদস্যদের চাওয়াতো ছিলই। গত বছরও যে খুব জাঁকজমকের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করেছি, এমনটা নয়। চেষ্টা করেছি খুব কাছের কিছু মানুষদের নিয়ে, প্রাণের কিছু মানুষদের নিয়ে জন্মদিনটা উদযাপন করতে। এবার আসলে কী হবে, হচ্ছে আমার খুব বেশি জানা নেই। তবে এটা সত্যি আমার জন্মদিনকে ঘিরে পরিবারের সারপ্রাইজতো থাকেই। আর আমার নিজেরই অজান্তে কিছু প্রিয় প্রিয় মানুষ চলেই আসেন। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আগামীতে যেন আরও ভালো ভালো গল্পের নাটকে, টেলিফিল্মে কাজ করতে পারি।’

এরই মধ্যে তানজিন তিশার অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন জাহিদ প্রীতমের ‘নীল অপরাজিতা’ নাটকে শিলা চরিত্রে। এছাড়াও তানজিন তিশা অভিনীত রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘টিফিন বক্স’, মোহাম্মদ মিফতাহ আনান পরিচালিত ‘অন্তহীন’ নাটকেও তিশার অভিনয় মুগ্ধ করে দর্শককে।

সিনেমায় অভিনয়েরও প্রবল আগ্রহ রয়েছে তার। যে সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রে ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করবে- এমন সিনেমাতেই তিনি অভিনয় করতে চান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com