মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মেক্সিকোতে এক সাংবাদিককে গুলি করে হত্যা

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পুয়েব্লা এলাকায় মঙ্গলবার এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সাবেক এক স্থানীয় কর্মকর্তাও ছিলেন। কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ৬৯ বছর বয়সী মার্কো উরেলিও রমিরেজ মেক্সিকোর তেহুয়াকান শহরে তার বাড়ি থেকে বের হওয়ার সময় প্রকাশ্য দিবালোকে সন্দেহভাজন দুর্র্বৃত্তদের গুলিতে নিহত হন। তিনি কয়েক দশক ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করে আসছিলেন।
প্রসিকিউটরের দপ্তর জানায়, এ অপরাধের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
রিপোর্টার্স উইদাউট বডার্স (আরএসএফ) এর মেক্সিকো শাখা জানায়, একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করা রমিরেজ সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতারে সরকারকে সহায়তা করছিলেন।
বেসরকারি এই গণমাধ্যম অধিকার রক্ষা গ্রুপ জানায়, একজন পৌরসভা  কর্মকর্তা হিসেবে বা তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের সাথে এই হত্যার কোন সম্পর্ক রয়েছে কি-না তা জানতে আরএসএফ দ্রুত এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।
আরএসএফের পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সাল থেকে মেক্সিকোতে দেড়শ’রও বেশি সাংবাদিক নিহত হয়েছে। এক্ষেত্রে অধিকাংশ হত্যাকারী শাস্তির বাইরে রয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com