মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আইপিএলের শিরোপা লড়াই আজ

টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ায় লিগের (আইপিএল) ১৬তম আসর। রোববার (২৮ মে) স্থানীয় সময় রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হবে।

চেন্নাই সুপার কিংসের পঞ্চম নাকি গুজরাট টাইটান্সের টানা দ্বিতীয় শিরোপা সেটি নির্ধারিত হবে। আইপিএল জয়ের স্বাদ দুই দলই পেয়েছে। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস আইপিএলের দ্বিতীয় সফল দল। চার বার আইপিএল ট্রফি জিতেছেন ধোনিরা। উল্টো হার্দিক পান্ডিয়ার দল গুজরাত টাইটান্স প্রথম বার আইপিএল খেলতে নেমেই ট্রফি জিতেছিল গত বছর। টানা দু’বার আইপিএল ফাইনাল খেলবেন হার্দিকরা। উল্টো দিকে গত বার লিগ টেবিলে নয় নম্বরে শেষ করা চেন্নাই এ বার ফাইনালে। মর্যাদা রক্ষার লড়াইয়ে ধোনিরা। অন্যদিকে হার্দিকরা চাইবেন চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে।

এবারের আইপিএল শুরু হয়েছিল এই দুই দলের খেলা দিয়েই। সে বার গুজরাত জিতেছিল পাঁচ উইকেটে। পরে প্রথম কোয়ালিফায়ারে আবার মুখোমুখি হয় চেন্নাই এবং গুজরাত। সেই ম্যাচ ১৫ রানে জিতে সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যান ধোনিরা। গুজরাত দ্বিতীয় কোয়ালিফায়ারে হারায় পাঁচ বারের আইপিএল জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবার ট্রফির লড়াইয়ে নামবে দুই দল। যে ম্যাচ হারলে আগের সব জয়ের উৎসবই ¤øান হয়ে যাবে। ১৬তম আইপিএলে দশম বার ফাইনাল খেলছে চেন্নাই। এর মধ্যে চার বার জিতেছে। অর্থাৎ বাকি ছয় বার হারতে হয়েছে ধোনিদের।

২০০৮ সালে বসে আইপিএলের প্রথম আসর। সেই আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪ কোটি ৮০ লাখ রুপির পুরস্কার। রানার্স-আপ দল পেয়েছিল ২ কোটি ৪০ লাখ রুপি। সময়ের সঙ্গে বৃদ্ধি পেয়েছে প্রাইজমানি। গত আসরের চ্যাম্পিয়ন হয়ে গুজরাট পেয়েছিল ২০ কোটি রুপি। রানার্স-আপ রাজস্থান রয়্যালস পেয়েছিল ১৩ কোটি রুপি। এবারও একই পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দল।

তবে এবার প্লে-অফে ওঠা বাকি দু’দলের জন্যও থাকছে আর্থিক পুরষ্কার। তৃতীয়স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি রুপি। চতুর্থস্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস পাবে ৬ কোটি ৫০ লাখ রুপি। বাকি দলগুলোর জন্য থাকছে না কোন আর্থিক পুরষ্কার।

দলগত পুরষ্কার শেষে থাকছে ব্যক্তিগত পুরষ্কার। আইপিলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার কমলা টুপির সঙ্গে পাবেন ১৫ লাখ রুপি পুরস্কার। সর্বোচ্চ উইকেট শিকারি বেগুনি টুপির সঙ্গে পাবেন ১৫ লাখ রুপি পুরস্কার। তবে সবচেয়ে বেশি আর্থিক পুরষ্কার পাবেন উদীয়মান ক্রিকেটার। টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটার পাবেন ২০ লাখ রুপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com