মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

উইন্ডোজ ১১ এর পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট মাইক্রোসফট কোপাইলট

উইন্ডোজ ১১-তে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাসিস্ট্যান্ট যুক্ত হচ্ছে। মাইক্রোসফট তাদের কোপাইলট এবার চালু করে দিচ্ছে। কোপাইলটে আমরা এজ, অফিস অ্যাপ এবং গিটহাবে ব্যবহার হতে দেখেছি। এবার উইন্ডোজ ১১ তেই সরাসরি এই কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত থাকবে।

একবার চালু করলে কোপাইলট সবসময় সক্রিয় থাকবে। উইন্ডোজের হেড পানোস পানয় জানান এ কথা। ব্যবহারকারীর ব্যক্তিগত সহকারী হিসেবেই কোপাইলট কাজ করবে। যেকোনো কাজ দ্রুত করা কিংবা কোনো অ্যাপ ব্যবহারে সুবিধা বাড়ানোর জন্যই কোপাইলট থাকবে। এখন কোনো অ্যাপের ভেতর লেখা সংক্ষিপ্ত করা কিংবা সেটাকে আবার লেখা অথবা ব্যাখ্যার কাজও কোপাইলট করবে। বিং চ্যাটের মতো একটা ডায়লগ বক্স কোপাইলটে থাকবে। এখানেই আপনি প্রশ্ন করতে পারবেন বা সার্চ ইঞ্জিনের মতো কমান্ড দিতে পারবেন।

তবে সার্চ বার এখনই সরে যাচ্ছে না। কোপাইলট অনেকটা উইন্ডোজ ১০ এর করটানার মতো কাজ করবে। জুন থেকেই কোপাইলটের আপডেট উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা পেতে শুরু করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com