মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রথমবারের মতো ওয়েলসের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে দ. কোরিয়া

প্রথমবারের মতো ওয়েলসের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে সন হিউং মিনের দক্ষিন কোরিয়া। কার্ডিফে অনুষ্ঠিতব্য ম্যাচটি হবে দুই দেশের মধ্যে সিনিয়র পর্যায়ে সিনিয়র দলের  প্রথম ম্যাচ। আজ ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল এসোসিয়েশন।
আগামী ৭ সেপ্টেম্বর কার্ডিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চারদিন পর ইউরো ২০২৪ বছাইপর্বের ম্যাচে লাটভিয়ার মোকাবেলা করবে কোচ রব পেজের ওয়েলস। চলতি বছরের শুরুতে দক্ষিন কোরিয়ার কোচের দায়িত্ব নিয়েছেন জার্মান কিংবদন্তী জার্গেন ক্লিন্সম্যান। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচটি খেলতে যাচ্ছে দক্ষিন কোরিয়া। আগামী বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কাতারে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ।
গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ওয়েলস। অপরদিকে আসরের শেষ ষোলর ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে ছিটকে যায় সনের নেতৃত্বাধীন দক্ষিন কোরিয়া। এরপরেই দলটির দায়িত্ব ছেড়ে দেন পুর্তগীজ কোচ পাওলো বেনটো। তার স্থানে  ফেব্রুয়ারিতে দায়িত্ব নেন ক্লিন্সম্যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com