বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাইডেন আবারও মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন

তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট। হাঁ জো বাইডেন। তার নিরাপত্তায় থাকে সব চেয়ে দক্ষ এবং শক্তিশালী বাহিনীর সদস্যরা। এত কিছুর পরও মাঝে মাঝে ঘটে যায় অন্যরকম দুর্ঘটনা।

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে মার্কিন বিমান বাহিনী একাডেমির একটি অনুষ্ঠানের মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় আশপাশে থাকা কর্মকর্তারা তাকে মাটি থেকে তুলতে ছুটে যান। তবে কারও সাহায্য ছাড়া একাই প্রেসিডেন্ট নিজ আসনে ফিরে যান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুন) একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে এ ঘটনা ঘটে।

ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটের সাথে করমর্দন করেছেন। যার জন্য তাকে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।

মঞ্চে যেখানে তিনি গ্র্যাজুয়েট ক্যাডেটের সাথে করমর্দন করেছিলেন, তা পাশের একটি বালুর ব্যাগ ছিল। যখন বাইডেন তার আসনের দিকে যাচ্ছিলেন, সেই বালুর ব্যাগেই তিনি হোঁচট খান।

হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর বলেছিলেন, ‘তিনি ভালো আছেন।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেছেন, বাইডেন ‘সম্পূর্ণ ভালো’ আছেন। ‘হাস্যজ্জল মুখেই’ তিনি বিমানে উঠেছিলেন।

এদিকে বাইডেনের এই ঘটনার সমালোচনা করে অনেকেই বলছেন, রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮০ বছর বয়সী বাইডেন অনেক ‘বেশি বয়স্ক’।

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ৭৬ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পুরো জিনিসটিই উন্মত্ত’।

তিনি বলেন, ‘আমি আশা করি, তিনি আঘাত পাননি। তবে এটি অনুপ্রেরণামূলক নয়। ’

তিনি আরো বলেন, ‘আপনি চান বা না চান। আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে।’ সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com