বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
তাহলে শেষ পর্যন্ত আর টিকলো চিত্র নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের দাম্পত্ত জীবন। সম্প্রতি তোলপাড় সৃষ্টি করা ভিডিও রেশ ধরে এবার পরীমণি জানিয়ে দিলেন এই সংসার আর টিকবে না। কারণ বর্তমানে রাজ পরীমণির সঙ্গে থাকছেন না। তিনি আলদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে পরী বলেন, ‘বিয়ে-সংসার কি মুদিদোকানের মতো কারবার? ফিরে আসার আর সুযোগ নাই। যে মানুষ স্ত্রী, বাচ্চার মায়ের চরিত্র নিয়ে কথা তুলতে পারে, তার সঙ্গে ঘর করার সুযোগ নাই আর।’
রাজ-পরীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ‘দামাল’ ছবি মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। মূলত তখন থেকেই রাজ-পরীর সম্পর্কটা স্বাভাবিক যাচ্ছিল না।
জানা যায়, ঢাকাই সিনেমার নায়ক শরিফুল রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি এবং ভিডিও ক্লিপস ফাঁস হয়। এ ঘটনায় সিনে অঙ্গনে তোলপাড় বইছে।
তিন অভিনেত্রী ইঙ্গিত করেছেন রাজের স্ত্রী পরীমনি এই কাণ্ড ঘটিয়েছেন। গত ২৯ মে মধ্যরাতে এসব ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর পরীমনি জানান, ‘২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ। এর পর থেকে সে বাসায়ও ফেরেনি, ফোনটাও ধরে না আর।’
এদিকে বাসা থেকে জিনিসপত্র নিয়ে বের হয়ে যাওয়া, ফোন না ধরার যে কথা পরীমনি বলছেন, সেটি ঠিক নয় বলে দাবি করেছেন রাজ। আর এসব না ছড়ানোর অনুরোধ জানিয়ে শনিবার দুপুরে তিনি বলেন, ‘আমি বাসা থেকে কেন বেরিয়ে এসেছি, পরী ভালো করে জানে। কীভাবে বেরিয়ে এসেছি, কেন বেরিয়ে এসেছি, তাও সে ভালো করে জানে। ওই দিন বাসায় তার ও আমার পরিচালক গুরু গিয়াস উদ্দিন সেলিম ছিলেন। সঙ্গে তার স্ত্রীও ছিলেন।’