সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ইউক্রেনে রুশ হামলায় ২ বছরের শিশু নিহত , আহত ২২

রবিবার (৪ জুন ) এক প্রতিবেদন এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি ।

আঞ্চলিক গভর্নরের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সকালের দিকে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে উদ্ধারকারী দলকে দ্বোতালা একটি ভবনের ধ্বংসাবশেষে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে।

এদিকে দিনের শুরুতে দনিপ্রো শহরের পিধোরোদনেনস্কা কমিউনিটির একটি বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তুপ থেকে সারারাত চেষ্টার পর একটি মেয়ে শিশুটির মরদেহ বের করে আনা হয়েছে।

গভর্নর সের্হি লাইসাক বলেন, আহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এদের মধ্যে তিনটিই ছেলে, যাদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার মতে, কথিত বিমান হামলায় দনিপ্রোর উত্তরের একটি জেলায় বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে। এতে আহত ১৭জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com