রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

বিশ্বে গত কয়েকবছর ধরে ধারাবাহিকভাবে ভূমিকম্প হচ্ছে। এতে কোনো কোনো অঞ্চলে ব্যাপক ক্ষতিও হয়েছে।

এদিকে এবার ভূমিকম্পে কেঁপে উঠলো বঙ্গোপসাগর। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩ দশমিক ৯। সোমবার (৫ জুন) সকালে দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, ভারতের সরকারি এজেন্সি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে বঙ্গোপসাগরে ৩ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে। ভূমিকম্পটির গভীরতা ছিলো ১০ কিলোমিটার।

ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ সময় সমুদ্র উত্তাল ছিলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com