বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অধরা খানের অন্যরকম সন্ধ্যা

ভালো কাজ করলে সবার ভালো লাগে। তেমনি রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের আম, জাম ও লিচুর মতো মৌসুমি ফলের স্বাদ দিতে ভিন্নরকম এক আয়োজনে যুক্ত হয়ে অন্যরকম এক সন্ধ্যা কাটালেন চিত্রনায়িকা অধরা খান।

গত মঙ্গলবার রাজধানীর ঢাকা উদ্যানে ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের সঙ্গে মৌসুমি ফল উৎসব, নাচ-গান ও আড্ডায় পাওয়া যায় তাকে।

জানা যায়, মৌসুমি ফলের স্বাদ দিতেই মূলত এই উৎসবের আয়োজন করেছিল স্কুলটির পৃষ্ঠপোষক সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। আর এতে অতিথি হিসেবে বাচ্চাদের সঙ্গে যোগ দেন অধরা খান।

এই শিল্পীর ভাষ্য, ‘সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের বাচ্চাদের চেয়েও স্বাধীন কিন্তু তাদের জীবন অনিশ্চয়তায় ভরা। এদের প্রতিভা আরও বিকশিত করতে আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আর এরা এমনিতেই অনেক প্রতিভাবান। তাদের ছবি নিয়ে নিয়মিতই দৃক গ্যালারিতে প্রদর্শনী হয়। বস্তির হলেও অনেকে দেখলাম আবাহনী মাঠে ক্রিকেট প্র্যাকটিস করে। বেশ কিছু শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে দাবা খেলে। তারা যদি সবার সহযোগিতা পায়, তাহলে ভবিষ্যতে আরও ভালো করবে। আমাদের সবার উচিত সুবিধাবঞ্চিত এসব শিশুদের পাশে দাঁড়ানো।’

এদিকে সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান জানান, গরিব, এতিম এ শিশুরা যেন মৌসুমি খাবার পায় এ জন্যই ফল উৎসবের আয়োজন। তাদের নিয়ে নিয়মিতই ইস্যুভিত্তিক এমন মজার সব উৎসব করে আসছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘অধরা খান আমাদের শুভাকাঙ্ক্ষী, সবসময় আমাদের শিশুদের নিয়ে বিভিন্ন পরামর্শ সহযোগিতা করে আসছেন এবং খোঁজখবর নিয়ে থাকেন। শিশুরাও উনাকে পেয়ে বেশ অনুপ্রাণিত হয়। এভাবে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসলে আমরা এদের জন্য সুন্দর জীবন উপহার দিতে পারব।’

এছাড়াও প্রতিষ্ঠানটি বেশ কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে যেমন- পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর সচেতনতামূলক কর্মসূচী, বইমেলায় হুইলচেয়ার সেবা, ১০ টাকায় খুশি, ১০ টাকায় ইফতার বিতরণসহ বিভিন্ন দুর্যোগের ত্রাণ বিতরণ করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com