শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সাড়ে ২৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলায় ভিড়ল চীনা জাহাজ

কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে চীনের পতাকাবাহী ‘এমভি জে হ্যায়’ নামের একটি জাহাজ। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে জাহাজটি আজ শনিবার ভোর ৫টার দিকে বন্দরের হারবাড়ীয়া চ্যানেলের ১১ নম্বর অ্যাংকোরেজে ভেড়ে। পরে ছোট লাইটারেজ জাহাজে কয়লা খালাস করে বিদ্যুৎ কেন্দ্র নেওয়া হচ্ছে।

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রর উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল আজিম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, বর্তমানে পর্যাপ্ত কয়লার মজুদ রয়েছে। কয়লা আমদানি একটি চলমান প্রক্রিয়া। এলসি খোলার সমস্যা না হলে আমাদের কয়লা আমদানি এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে।

এর আগে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি শুক্রবার রাতে বন্দরের আউটারেজে পৌঁছায়।

‘এমভি জে হ্যায়’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে চায়না পতাকাবাহী এ জাহাজটি গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে। ইন্দোনেশিয়া থেকে যাত্রা শুরুর ১৯ দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়।

জাহাজটি ভেড়ার সঙ্গে সঙ্গেই শনিবার সকাল থেকে শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহনের কাজ। খালাস করা কয়লা লাইটারেজে করে নেওয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে।

রিয়াজুল হক বলেন, এর আগে গত ১৬ মে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছিল রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com